somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।

০৭ ই মে, ২০১২ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট একটা গল্প দিয়ে শুরু করবো।

এক গরীব কৃষক একদিন জমিতে চাষ করতে গিয়ে শক্ত একটা ধাতব টুকরা পেলেন। কৌতুহল হয়ে হাতে নিয়ে দেখলেন বেশ ভারী মনে হয়। ভাবলেন একটু ধুয়ে দেখি-কী জিনিস। পাশেই এক পুকুর ছিল। পুকুরের পানিতে একটু ধুতে গিয়েই দেখলেন উজ্জল-চকচকে সোনালী রং। একটু পরই তিনি নিশ্চিত হলেন এটা একটা সোনার টুকরা। কৃষকের খুশি আর ধরেনা। ভাবলেন বাড়ীতে গিয়ে বৌয়ের কাছে কীভাবে উপস্থাপন করা যায়।

বৌকে আরেকটু বেশী চমকে দিতে কৃষক সোনার টুকরাটি খুব জোরে জোরে ঘষা দিতে শুরু করলেন। যেন এটা সবচেয়ে বেশি চকচকে আর সুন্দর হওয়া চাই। মাটির নিচে পড়ে থাকা একটা সোনা তার জন্য যথষ্টে তা যাই হোকনা কেন তা তিনি বেমালুম ভুলে গেলেন।

হঠাৎ..............................
হাত ফসকে সোনার টুকরাটি পানিতে পড়ে যায়। বিষন্ন-বিমর্ষ কৃষক অনেক্ষণ পুকুর পাড়ে বসে থাকলেন মন খারাপ করে। আর একটাই কথা ভাবতে লাগলেন। "কী দরকার ছিল অতটা চকচকে করার"।

পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। শুধু শুধু মনটা খারাপ আর কষ্ট।

সেদিন আর কাজ না করে বিমর্ষ কৃষক বাড়ী ফিরে আসলো। কৃষকের চেহারা দেখেই বৌ ধরে ফেলেছে-তার স্বামীর কিছু একটা হয়েছে। মাযাভরা কন্ঠে জিজ্ঞাসা করতেই কৃষক সব ঘটনা খুলে বললো।
আবার বৌয়ের একই উক্তি "না শুনলেই ভালো ছিল"।

আজ এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের দিনে আমার ছিলাম সেই কৃষক। সোনার টুকরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। ২ টা ৩০ মিনিটে ফলাফলের ঘোষনা দিয়েই সাত খুন মাফ। ২ টা ১৫ থেকেই আমার মত অনেকে ঢুকতে পারেনি সদ্য প্রস্ফুটিত ডিজিটাল বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। ঘন্টাখানেক চেষ্টার পরেও যখন মাত্র একটা ফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, তখন আমার অবস্থা কৃষকের মতই হয়েছিল।

আজ হয়তো লিখতে বসেছি কিন্তু এটা নতুন নয়। প্রতিবছর রেজাল্টের দিন শিক্ষা বোর্ডের সাইট গন্ডারের চামড়া পড়ে শুয়ে থাকে। গুতা দেওয়ার দিনকয়েক পর টের পায়। আমরা যারা ডায়াল-আপ মডেম এর ধীরগতির ইন্টারনেট ব্যবহার করি তাদের কাছে পরীক্ষার সাথে সাথে ফল পাওয়া আকাশ কুসুম। কয়েকদিন ব্লগে চেঁচামেচি করি। তারপর আবার ঠান্ডা। একবছর পর আবার ভোগান্তি।

অনলাইনে বিভিন্ন ভর্তি পরীক্ষা আর মোবাইলে টাকা পাঠানোর পদ্ধতি জুড়ে দিলেই "ডিজিটাল বাংলাদেশ" হওয়া যায়না। আমাদের মত ভুক্তভোগীরা বুঝলেও বুঝেনা বেচারা শিক্ষা বোর্ড। একদিনে এত গুতা খেতে খেতে হয়তো সেও বলে "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি"।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×