একটা বিড়াল এবং কফোটা অশ্রু
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রান্সের ওবারভীলা। আমার অনুজ রাশেদ কাজ করেন এক দোকানে। আমারও যাওয়া আসা হয় সেই সূত্রে। দোকানে পা ফেলতেই খিলবিলিয়ে ছুটাছুটি করতে দেখা যায় প্রানবন্ত এক বিড়াল । মালিক বৎসর খানিক আগে সখের বসে কিনেছে। কিছু কর্তব্যও পালন করে বিড়ালটা। ইঁদুর পোকা মাকড় খেয়ে দোকানের মাল পত্র নিরাপদ রাখে।দিনে দিনে দোকানে সবার সাথে বিড়ালটার সখ্যতা গড়ে উঠে । আমরা যারা নিয়মিত আসা-যাওয়া করি আমাদের সাথেও।কখনো কখনো শুধুই বিড়ালদর্শনে আমার ওখানে যাওয়া হয়। বিড়ালটাও আমাকে আপনকরে নিয়েছে, গা ঘেঁষেই দাঁড়ায়, ডাকলেই ছুটে আসে।
নিরহ প্রিয় বিড়ালটা গতকাল দোকান থেকে বের হয়ে সামনের রাস্তায় হাটছিল। তখনই নিষ্ঠুরগাড়ি চাপা দেয় অবুঝ প্রানীটাকে। হাউ মাউ করে চিৎকার দিয়ে উঠে। প্রানে বেঁচে গেলেও একপা থেতলে যায়। নেয়া হয় ডাক্তারের কাছে! ওষুধ ইনজেকশন ব্যান্ডেজ । ডাক্তার বলেছে শিঘ্রই পা কেটে ফেলতে হবে না হয় বাঁচানো যাবেনা। আজ আদরের বিড়ালটা দেখতে গেলে ফেল ফেল চোখে আমার দিকে চেয়ে থাকে। নিরব নিস্তেজ যেন লজ্জিত বাইরে যাওয়ার অপরাধে। সব শুনে-দেখে কফোটা অশ্রু গড়িয়ে পড়ল নিজের অজান্তেই !!!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন