somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“রিভেঞ্জ/ট্রুইস্ট” রিলেটেড ৫টি ভিনদেশী মুভির মিনি-রিভিউ!!!

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মুভি থাকে টানটান উত্তেজনায় ভরপুর এবং “ইহা আমি কি দেখিলাম!!” টাইপের। এমন পাঁচটি মুভি নিয়ে আলোচনা করবো। ৩টি কোরিয়ান এবং বাকি দুটো জাপান ও স্প্যানিশ।


(৫) The Body/El Cuerpo(2012)
হঠাৎ করে হসপিটালের মর্গ থেকে একজন মহিলার লাশ হারিয়ে যাওয়ার মধ্য থেকে কাহিনী শুরু। প্রথমত মহিলার মৃত্যু স্বাভাবিক ভাবে মনে হলেও মর্গ থেকে লাশ চুরি হওয়ার কারনে টোটাল ব্যাপারটা এক ডিটেকটিভ এর মাধ্যমে নতুন করে ইনভেস্টিগেশন হতে থাকে।
তারপর ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে থাকে।
কে এই লাশ চুরি করে? ভৌতিক কিছু? নাকি মহিলা বেঁচে আছে? জানতে হলে দেখে ফেলুন স্প্যানিশ এই থ্রিলার মুভিটি।


ডাউনলোড লিংকঃ The Body/El Cuerpo(2012)
(৪) Confessions(2010)
জুনিয়র হাই-স্কুলের শিক্ষিকা “মরিগুচি” ক্লাসে হঠাৎ করে জানান যে স্প্রিং ব্রেকের আগে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগ করার পূর্বে তিনি কিছু কনফেস করে যেতে চান।
কনফেশন টি হল, তার ৪ বছরের মেয়ে কিছুদিন আগে মারা যান, প্রথমে এক্সিডেন্টে তার মৃত্যু মনে হলেও পরে তিনি ফাইন্ড আউট করেন এই ক্লাসের ২জন স্টুডেন্ট তার মেয়ে কে খুন করেছে। আইনগত কোন ব্যবস্তা নেয়া যাবেনা কারণ খুনি ২জন নাবালক তাই তিনি রিভেঞ্জ হিসেবে অই ২ স্টুডেন্ট এর খাবার জুসে HIV ভাইরাস এর ব্লাড মিক্স করে দেন। তারপর শুরু হতে থাকে একের পর এক রোমাঞ্চকর কাহিনী।


ডাউনলোড লিংকঃ Confessions(2010)
(৩) Confession of Murder (2012)
১৯৮৬ থেকে ১৯৯০ সময়কালের মধ্যে এক সিরিয়াল কিলার শহরে একের পর এক খুন করে যাচ্ছে, ভিক্টিমদের মধ্যে রয়েছে অত্র কেইস এর কর্মরত ডিটেকটিভ এর স্ত্রীও।
ডিটেকটিভ চুই হায়ুং-গো কিলার কে একবার ধরতে সক্ষম হলেও সে পালিয়ে যায়।
তারপরের কাহিনী ১৭ বছর পরের। ডিটেকটিভ চুই হায়ুং-গো দেখতে পান যে সেই সিরিয়াল কিলার প্রেসের সামনে নিজের দোষ স্বীকার করে এবং প্রত্যেকটি খুনের বর্ণনা দিয়ে একটি বই লেখেন।
১৭ বছর পর কেনো হঠাৎ খুনি তার দোষ স্বীকার করলো? তার মোটিভ কি? দেখে ফেলুন কোরিয়ান এই অসাধারণ মুভিটি।


ডাউনলোড লিংকঃ Confession of Murder (2012)
(২) No Mercy (2010)
নদীর পাশে একটি মেয়ের হাত পা কাটা লাশ পাওয়া যায়। অন্যদিকে এক ফরেন্সিক এক্সপার্ট তার পেশা ছেড়ে তার মেয়েকে সময় দেয়ার চিন্তাভাবনা করছে কারণ তার মেয়ে অনেকদিন পর তার কাছে ফিরে আসছেন বাট তখনি তার ডাক পরলো অই কাটা লাশ এর কেসে।
সে এবং তার এসিস্টেন্ট কেইস এর সুরহা করতে লাগলো। তারা অল্প সময়ের মধ্যে খুনি কে খুজে পেল এবং খুনিও তার দোষ স্বীকার করে নিল সহজে।
এতো তাড়াতাড়ি খুনিকে খুজে পাওয়ার কারণ কি? এতো সহজে খুনের স্বীকার করলো কেন? খুনির অন্য কিছুর মুটিভ আছে? জানতে হলে দেখে ফেলুন।


ডাউনলোড লিংকঃ No Mercy (2010)
(১) Old boy (2003)
ডাই-সু নামক এক ব্যক্তিকে হঠাৎ দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় এবং ১৫ বছর তাকে অসহ্য যন্ত্রণার মধ্যে আটকে রাখে, ডাই-সু জানে না কেনো তাকে ধরে আনা হল,তার দোষই বা কি, অন্য রকম এক রহস্য।
১৫ বছর পর তাকে মুক্তি দেয়া হয় কোনো এক্সপ্লেনেশন ছাড়াই।
ডাই-সু এই রহস্য জানার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যায়, তারপর কাহিনী এগোতে থাকে।
আমি মুভিটিকে ফাদার অফ ট্রুইস্ট মুভি বলবো। আপনি কল্পনাও করতে পারবেন না সামনে কি ট্রুইস্ট আসছে আপনার জন্য। সো যারা দেখেননি দেখে ফেলুন।
ডাউনলোড লিংকঃOld boy (2003)

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×