somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি সিরিজ ভিলেন পরিচিতিঃপার্ট-2 [জফ্রি ব্যারাথিওন,টি-ব্যাগ,উইলসন ফিস্ক,আইস-ট্রাক-কিলার]

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিভি সিরিজের আরো ৪জন ভিলেন কে নিয়ে হাজির হলাম।
আগের লেখায় জিম মরিয়ার্টি,গোস্তাভো,স্লেড/ডেথস্ট্রোক,এলায়েস কে নিয়ে হালকা বর্ণনা দিয়েছিলাম।


আমরা সবসময় টিভি সিরিজের মূল চরিত্র অথবা নায়ক কে নিয়ে আলোচনা/সমালোচনা করে থাকি কিন্তু সিরিজ গুলোর অনেক ভিলেন/নেগেটিভ চরিত্র রয়েছে যাদের আপনি ঘৃণা করবেন ঠিকই কিন্তু তাদের অভিনয়ের দক্ষতার মাধ্যমে আপনার প্রিয় লিস্টে জায়গা করে নেবে।

➀ জফ্রি ব্যারাথিওন (Game of Thrones):
✦জফ্রি ব্যারাথিওন, দ্যা ওল্ডেস্ট সন অফ সারসেই ল্যানিস্টার এন্ড অ্যা পিউর ডেভিল।
জফ্রি চরিত্রে অভিনয় করছেন জ্যাক গ্লিসন। ক্যরেক্টার কে এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনি তাকে ঘৃণা করতে বাধ্য, খুন করতে ইচ্ছে হবে। একসাথে জফ্রি এর নিষ্ঠুর আচরণ আপনাকে তার প্রতি ঘৃণার সৃষ্টি করবে অন্যদিকে তার অভিনয় আপনাকে মুগ্ধ করবে। আমার দৃষ্টিকোণ থেকে “গেইম অফ থ্রোন” এর সবচেয়ে ঘৃণিত ক্যারেকটার।


➁থিওডর ব্যাগওয়েল/টি-ব্যাগ ( Prison Break):
✦”প্রিজন ব্রেক” সিরিজের মূল ভিলেন থিওডর ব্যাগওয়েল। তার বিশেষণ হল সে একাধারে র্যাপিস্ট্, খুনি। প্রিজন ব্রেকে তার পাশবিক কাজকর্ম আপনাকে পীড়া দেবে। সে অধিক চতুর এবং এক প্রকার সাইকোপ্যাথ। নিজের স্বার্থে যে কোন কিছু করতে পারে।
টি-ব্যাগ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ন্যাপার। নিখুঁত অভিনয়। বিশেষ করে তার সেই বিখ্যাত “প্রিটি” বলার ধরন :D


➂ উইলসন ফিস্ক ( Marvel’s Daredevil ):
✦বছরের আলোচিত সুপারহিরো ভিত্তিক টিভি সিরিজ “ডেয়ারডেভিল” এর পাওয়ারফুল ভিলেন উইলসন ফিস্ক। এই ক্যারেক্টার সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হবে তার ভয়ানক লুক আর কলিজা ঠাণ্ডা করা এক্সপ্রেশন। আমার কাছে ব্যাক্তিগত ভাবে ভালো লেগেছে একাধারে তার শিশুসুলভ আচরণ এবং মনস্টার এটিটিউডের জন্য। ফিস্ক ক্যারেক্টারটি প্লে করছেন ভিন্সেন্ট ডিনওফ্রিয়ো। ডিনওফ্রিয়ো অসাধারণ অভিনয় করেছেন এই চরিত্রে।


➃ আইস-ট্র্যাক-কিলার ( Dexter ):
✦সর্বশেষে,সিরিয়াল কিলার ভিত্তিক টিভি সিরিজ “ডেক্সটার” এর ভিলেন ” আইস ট্র্যাক কিলার”।
সঙ্গত কারনেই কাভারে আইস ট্র্যাক কিলার এর স্পষ্ট ফটো এবং পোস্টে মূল নাম দেয়নি কারণ অনেকেই কভারের মাধ্যমে স্পয়লার পেতে পারেন। যাক মূল আলোচনায় ফিরে আসি,আইস ট্র্যাক কিলার একজন সিরিয়াল কিলার,যে কিনা ভিক্টিমদের খুন করে তাদের বডি বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন পাবলিক প্লেসে রেখে যায়। সে হাইলী ইন্টিলিজেন্ট এন্ড ওয়ান কাইন্ড অফ সাইকো।
প্রথম সিজনের মূল আকর্ষণ ছিল আইস-ট্র্যাক-কিলার এবং সিরিজের মূল ক্যারেক্টার ডেক্সটার মরগান(সে নিজেও সিরিয়াল কিলার :p ) এর মধ্যকার প্রতিদ্বন্দ্বীতা। আইস-ট্র্যাক-কিলার চরিত্রে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান কোমারগো।



টিভি সিরিজ ভিলেন পরিচিতিঃপর্ব-১ (জিম মরিয়ারটি,গোস্তাভো ফ্রিং ,স্লেড উলসন,কার্ল এলায়েস)
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×