আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে
সময় কিনে নিয়েছে বয়স্ক ভাবনারা
আর_শুন্য হৃদপিণ্ডে বাঁচা নয়।
দুঃখটা বেঁচে নেই_ মরে গেছে
পচে গেছে সেই কবে
শুকিয়ে গেছে অশ্রুজল
শুধু ক্ষত লেগে আছে দৃষ্টির আড়ালে।
নিষ্প্রয়োজন অন্তরজগৎ
এক নিঃশ্বাসে পাড়ি দেয়_ক্লান্ত হয়
পরোয়া করেনা অহেতুক বিভ্রম
তাইতো প্রতারনা নয়_বিবাদ মিটে গেছে।
লাল রঙের স্বপ্নরা গাঢ় সবুজে রূপান্তরিত আজ,
স্রোতের আঘাতে বিষাদের প্রলেপ মিলিয়ে যাচ্ছে
বিষণ্ণতা ভুলে যায় আসন্ন দিনের টানে।
অস্পষ্ট যন্ত্রণায় কাতর আর বিলীন হয়েছি বারংবার
আহা_ এতো স্মৃতি মাত্র
সময় এসেছে রূপান্তরের
অতীত আজ বিষাদ নয়_আগামীর উদ্দীপনা
রূপান্তরের এ লগণে কত কি মাধুর্য
পিছে ছিলো কুৎসিত প্রবঞ্চনা আর অসংকীর্ণ কাঁটাবন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




