
-আপনি কে?
-হাজারো মানুষের ভিড় দেখেছেন কখনো? সেখান থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করুন. আমি সেই ব্যক্তি। আমি একজন কমন মানুষ যে কিনা বাসে অথবা ট্রেনে চড়তে ভয় পাচ্ছে, আমি সেই মানুষ যে মুখে দাড়ি রাখতে অথবা টুপি পড়তে ভয় পাচ্ছি কেননা কেউ আবার সন্ত্রাস ভেবে বসে। আই এম জাস্ট অ্যা স্টুপিড কমন ম্যান।
…..কথোপকথন হচ্ছিলো এক আম জনতা এবং পুলিশ কমিশনারের মধ্যে, যেখানে সে নিজেকে এভাবে বর্ণনা দেয়। পুলিশের রিটায়ার্ড কমিশনার প্রকাশ রাঠোর তার কর্মজীবনের সব চেয়ে জটিল কেইসের বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দিচ্ছেন এমন একজন “কমন ম্যান” এর গল্প যে কিনা একদিনের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট কে হস্তনস্ত করে ফেলেন।

এখন,
কমিশনার প্রকাশ রাঠোর কি সন্ত্রাসিরদের তার হাতে তুলে দেবেন?
নাকি সাময়িক সমস্যা পরিত্রাণ করার চেষ্টা করবেন?
এনোনিমাস ব্যাক্তিটিরই বা আসল উদ্দেশ্য কি?
উত্তর পেতে দেখে ফেলুন থ্রিলার জনরার এই সিনেমাটি।
_____________________________________
অ্যা ওয়েন্সডে (২০০৮)
জনরাঃ ক্রাইম । মিস্ট্রি । থ্রিলার
আইএমডিবি রেটিংঃ ৮.৪/১০
মাই রেটিংঃ ৮/১০
কাস্টিংঃ অনুপম খের,নাসিরউদ্দিন শাহ ,জিমি শেরগিল প্রমুখ।
পরিচালকঃ নিরাজ পান্ডে
সিনেমাটির ধরন চিন্তা করলে বলিউডের টিপিকাল সিনেমা গুলোর থেকে অনেক ভিন্ন, অপ্রয়োজনীয় কোন বিষয় চোখে পরবেনা। তাছাড়া সিনেমাটিতে সমাজের অনেক বাস্তব বিষয় গুলো তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আর সিনেমার কাস্টিং এর প্রশংসা করতেই হয় কেননা পুলিশ কমিশনার প্রকাশ এর চরিত্রে ছিলেন অনুপম খের ও কমন ম্যান এর চরিত্রে নাসিরুদ্দিন শাহ এর মত পাউয়ারফুল অভিনেতারা। এই সিনেমাতেও তাদের অভিনয় অসাধারণ ছিলো। তাছাড়া ইনস্পেক্টর এর চরিত্রে জিমি শ্রেগল ও আমির বশীরও নিজ নিজ জায়গা থেকে ভালো অভিনয় করে গেছেন।
পরিচালক নিরাজ পাণ্ডে তার প্রথম সিনেমাতেই মুনশিয়ানা দেখিয়েছেন। অসাধারন পরিচালনার পাশাপাশি সিনেমার স্ক্রিপ্টও তার নিজের লেখা। নিরাজ পান্ডে এই সিনেমার জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে ন্যাশনাল এ্যাওয়ার্ড এবং সেরা পরিচালক হিসেবে ফিল্মফেয়ারে নমিনেশন পান। নিরাজ পান্ডের পরবর্তি কাজ গুলোও(“স্পেশাল ২৬”,”বেবি”) দর্শক ও সমালোচকরা খুব ভালো ভাবে গ্রহন করেছেন। এবছরের শেষে আসছে তার পরিচালনায় ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক “মহেন্দ্র সিং ধনী” এর জীবনী নিয়ে “M. S. Dhoni: The Untold Story”
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




