
জনরাঃ ক্রাইম । ড্রামা
আইএমডিবি রেটিংঃ ৭.৯/১০
রটেন টম্যাটোসঃ ৮০% ফ্রেশ
কাস্টিংঃ আল পাচিনো,শন পেন ,প্যানলপি এন মিলার প্রমুখ
ডিরেক্টরঃ ব্রায়ান ডি পালমা
রানিং টাইমঃ ১৪৪ মিনিট (R রেটেড)
সিনেমাটিতে আগ্রহ তৈরি করার ক্ষেত্রে “আল পাচিনো,ব্রায়ান ডি পালমা ও শন পেন” এই নাম গুলোয় যথেষ্ট। পরিচালক ব্রায়ান ডি পালমা ও অভিনেতা আল পাচিনো জুটির ক্রাইম-ড্রামা মাস্টারপিস “Scarface” এর কথা মনে আছে? অথবা সেই বিখ্যাত মুভি উক্তি “Say hello to my little friend!”? সুখবর হচ্ছে, এই জুটির আরেকটি উপহার “কার্লিতো’স ওয়ে”
◆প্লট সামারিঃ কার্লিতো ব্রিগান্টে সাবেক গ্যাংস্টার ও ড্রাগএডিক্টেড, পাঁচ বছর জেলে কাটানোর পর লয়ার বন্ধু “ড্যাভ ক্লিনফিল্ড” এর সহযোগিতায় ছাড়া পায়। কার্লিতো প্রতিজ্ঞা করে পুর্বের অন্ধকার জীবনে ফিরে না যাওয়ার। নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে। চেষ্টা করে নিজের অতীতের অপরাধ জগত থেকে পালিয়ে বেরাতে। স্বপ্ন দেখে পুর্বের ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়ে দূরে কোথাও একটা নতুন শুরুর। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন সে তার পুরনো নেইবারহোডে ফিরে আসে তখন তাকে তার অতীত দাবড়িয়ে বেরায়, না চাইতেও বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়। তারপরও কার্লিতো তার চেষ্টা চালিয়ে যায়…
সিনেমাটি দেখার সময় বারবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে,
কার্লিতো কি তার অতীত কে পিছে ফেলে এগিয়ে যেতে পারবে?
পরিবর্তন আসবে তার জীবনে?
কি হবে তার শেষ পরিনতি অথবা তার স্বপ্নের শেষ পরিনিত?
আপনাকে এমনই একটি কনফিউজিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
বিশ্বস্ততা, ভালবাসা, বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার পারফেক্ট কম্বিনেশন এই সিনেমাতে বিদ্যমান।

আর সিনেমায় তার ডায়লগ ডেলিভারিও ছিল দেখার মত। বিশেষ করে সিনেমার কিছু উল্লেখযোগ্য উক্তিঃ
“Never give up your friends, no matter what!”
“The dream don’t come no closer by itself. We gotta run after it now”
আল পাচিনোর সাথে ছিলেন আরেক অস্কারজয়ী অভিনেতা শন পেন। ব্যাক্তিগত ভাবে শন পেনের “মিসটিক রিভার” সিনেমাটি আমার খুব প্রিয়। এই সিনেমাতে তার পারফর্মেন্সও ঠিকঠাক ছিল।
পাচিনোর গার্লফ্রেন্ড এর চরিত্রে প্যানলপি এন মিলার কে বেশ গ্লেমারাস ও ইমোশনাল সিন গুলোতে পার্ফেক্ট লেগেছে। আর মুভিতে “Pachanga” চরিত্রটিকে আমার খুব ভাল লেগেছে, বিশেষ করে তার স্প্যানিশ-ইংলিশ একসেন্টে কথা বলার ধরন।
“স্কারফেইস” এর মত তেমন ভাইয়োলেন্স না থাকলেও মোটামুটি ব্রায়ান ডি পালমা টাইপ ভায়লেন্স তো আছেই। তাছাড়া অন্যান্য দিক গুলোও ঠিকঠাক ছিল। সুতরাং সময় করে দেখে ফেলুন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




