somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ- " আপেক্ষিক ঘটনা " ( গল্পের ভিতর একটু সত্য )

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুমকির বয়স উনিশ বছর। ওর ফ্লাট পাঁচতলা ভবনের পুরো পাঁচতালায়। ছাদে উঠার সিঁড়ি টা ওদের দরজা থেকে ডানদিকে। দরজা থেকে বের হয়ে কয়েক স্টেপ দিলেই ছাদে উঠা যায়। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে চুমকির বৃষ্টিতে ভেজার বাতিক আছে। ঝুম বৃষ্টি হচ্ছে। চুমকিও এক দোঁড়ে ছাদে চলে গেলো। ছাদটা বেশ খোলামেলা। চারিদিক থেকে বেশ হাওয়া আসে। চুমকি বৃষ্টিতে ভিজছে, তার সাথে ভিজছে ওর চুল, কাপর, শরীরও। বৃষ্টির সাথে হাওয়া বইছে। হাওয়া এসে চুমকির উড়না বারবার উড়ে যাচ্ছে। উড়না টা বেশ ডিস্টার্ব দেওয়ার কারণে সে উড়না টা ছাদের এক কোণায় রেখে প্রাণচাঞ্চল্যভাবে লাফিয়ে, ছাদে দোঁড়ে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করছে। ওর কাছে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীটা বেহেশত। সে মিষ্টি গলায় গান গাইছে,
"আজ বাদলা ঘরে তে মন ঠিকে না,
না না আজ ঘরেতে থাকা চলে না।""
.
চুমকির বাড়ির ঠিক পাশেই আরেকটা ভবন। ভবন টি ছয় তলায়। ছয় তলার চিলেকোঠা ঘরে ভার্সিটিতে পড়ুয়া কয়েকটা ছেলের মেস। এই চিলেকোঠার ঘর থেকে চুমকিরদের ফ্লাটের ছাদ টা খুব স্পষ্টভাবে দেখা যায়। মেস থেকে কয়েকটা ছেলে চুমকির ছাদে গোসল করাটা হা করে দেখছে। তারা এমনভাবে হা করে আছে যেন দুর্লভ কোন কিছু দেখছে যা এর আগে কোনদিন দেখে নি। এর মধ্যে একজন ছেলে চুমকির এই গোসল করার লাইভ দৃশ্য টা মোবাইলে ভিডিও করতে ভুললো না। একজন ভিডিও করছে আর আরেকজন বলছে, 'দোস্ত এই ভিডিও টা ইউটিউবে আপ্লুড দিলে প্রচুর টাকা ইনকাম হবে। তুল তুল ভালো করে তুল। দেখিস ঝাপসা যেন না আসে।'
'আরে কি বলিস দোস্ত! ঝাপসা আসবে কেন?? এপল কোম্পানির সেট, পুরা ক্লিয়ার আসবে, এক্কেবারে সেই রকম হবে'।
আরেকজন বললো, ক্যায়া হ্যা মাল দোস্ত। শালা রফিক আজ ভার্সিটিতে চলে গেলো, মিস করে গেলো।
' আহ! কি মিস করলো তা ভিডিও দেখলেই বুঝবো। বৃষ্টির দিনে পুরা হট সমুচা"
' একজন বললো, এই রকম করা ঠিক না। ভিডিও টা ওর পরিচিত কারো চোখে পড়লে মেয়েটার লাইফ রিস্ক হয়ে যাবে'
' আহ! মধু, মধু, মধু। যা ব্যাটা জ্ঞান দিস না। তর দেখতে না চাইলে দেখিস না। মুড়ি খা গিয়ে, শালা হিজড়া।'
.
দুই দিন পর ইউটিউবে ভিডিও টা আপ্লুড দেয়া হলো। ক্যাপশন দেয়া হলো, " দেখেন কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েটি তার শরীর দেখাচ্ছে"
একদিনেই ভিডিওটি লক্ষ ভিউয়ার ছাড়ালো। আস্তে আস্তে ভিডিও চুমকির পাড়া-মহল্লা, কলেজ ফ্রেন্ড সার্কেলের কাছে ভাইরাল হয়ে তথা চুমকি সহ তার পরিবারের কাছে পৌঁছালে অপমানে লজ্জায় চুমকি আত্মহত্যা করে।
এই আত্মহত্যা নিয়ে গণমাধ্যম, ফেইসবুকে ঝড় উঠলো। সরাষ্ট্র মন্ত্রী বললেন, 'যারা এই রকম ন্যক্কারজনক কাজ করেছে আমরা তাদের দ্রুত খঁজে বের করে তার উপযুক্ত শাস্তি দিবো'
টেলিযোগাযোগ মন্ত্রী বললেন, ' সাইবার ক্রাইম দিন দিন বেড়ে চলেছে, আমরা আরও প্রাইবেসির ব্যবস্থা করবো যাতে এই রকম ভিডিও আর কেউ আপ্লুড না দেয়'
ফেইসবুকে সবাই স্ট্যাটাসের বন্যা বাসিয়ে দিচ্ছে। কিছু মৌলববাদীর কমেন্টঃ- "মেয়েটির পর্দা ছিল না। পর্দা থাকলে এমন হতো না।"
" মেয়েটি মুসলিম হয়েও কেন খোলা আকাশের নিচে গোসল করতে গেলো। এসব পাপের ফল"
এদের কমেন্টে প্রায় একশোর মতো রিপ্লাই আসছে..কমেন্টে ঝগড়া হচ্ছে তুমুল ঝগড়া।
এই ঘটনার দুই সপ্তাহ পর...
গণমাধ্যম, ফেইসবুকে আবারো আগ্নেয়গিরির লাভার মতো নিউজ, কমেন্ট জোড়ালো হতে লাগলো।
পাঁচ বছরের মেয়েকে তার পাশের বাড়ির দুঃসম্পর্কের এক জ্যাঠা ধর্ষণ করেছে। মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সবাই আবার প্রতিবাদে ফেটে পড়লো। সরাষ্ট্র মন্ত্রী নিজে গিয়ে হাসপাতালে মেয়েটির মা-বাকে সান্ত্বনা দিয়ে এসেছেন। তিনি আবার প্রতিশ্রুতি দিলেন, আমরা ধর্ষক কে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি দিবো।
এবার টেলিযোগাযোগ মন্ত্রী চুপ। কারণ এবারে ঘটনা টা উনার পদের মধ্যে পড়ে না। শুধু শুধু এখানে কথা বলে লাভ নাই। যার দায়িত্ব সে বুঝবো।
ফেইসবুক নিউজ পোর্টালে আবার তাজা নিউজ, এই মাত্র সরাষ্ট্র মন্ত্রী নিজে গিয়ে ভিক্টিমের মা-বাবা কে সান্ত্বনা দিয়ে এসেছেন।
ফেইসবুকে সবাই ধর্ষণকারীর শাস্তির দাবীতে স্বেচ্চার।
মাঝখান থেকে একজন কমেন্ট করলো, চুমকির পরোক্ষ হত্যাকারী দের কবে ধরবেন?? ওদের কি ভাল্লুকে খাইছে??
সাথে সাথে কমেন্টে সবার রিপ্লাই, ঠিক ভাই, এদেশের অপরাধীদের ভাল্লুকে খায়। কোন বিচার নাই।
.
গল্পঃ- আপেক্ষিক ঘটনা
__হাবিব শুভ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×