
তোমার এক কথাতেই গল্প গুলো সৃষ্টি হয়ে যেতো,
প্রেম, ভালবাসা, বিরহ, ঘৃণা সব কিছুতেই তুমি ছিলে সব্যসাচী,
যদি বলো ভালবাসা কি??
উত্তরে তোমার নাম টাই মনে আসবে।
যদি বলো ঘৃণা কি??
উত্তরে হিশেবে আমি তোমার নাম টাই জানি।
অভিনয় আমি জানি না, তবে দেখেছি তোমার দুটি চোখে অভিনয়,
অভিমানের ন্যায় অভিনয়।
এ কেবল ই যন্ত্রণা, আমি দুঃখ পেয়েছি এটা কিছু না,
আমি কষ্ট পেয়েছি এটাও কিছু না,
তোমার অভিনয় ছিল সেদিন তার চেয়েও বেদনাদায়ক।
আজ এক এক টা দুঃখ একেকটা গল্প, কবিতা,
একেক টা অভিনয় - একেক টা গল্পের চরিত্র।
আমার গল্পে আসে না কোন কপালকুণ্ডলার মতো নায়িকা,
যখন পথ হারাই তখন কেউ এসে বলে না পথিক তুমি পথ হারিয়েছে??
আমার গল্পের পথিক একাই পথ খুঁজে,
আমার কবিতায় থাকে না বনলতার মতো কোন নায়িকার রূপের বর্ণনা,
রবীন্দ্রনাথের নায়িকার মতো কোন কাজল পরা মেয়ের হরিণী চোখ,
নজরুলের মতো বিদ্রোহী ভাবের হুংকার।
আমার কবিতায় থাকে অভিনয়, বেদনা, ছলনা, একাকীত্ব।
খুব একাকীত্ব যখন আমায় ঠেসে ধরে, আমায় ফেলে দেয়,
দুঃখ যখন আমার কলার চেপে ধরে, দেয়ালে পিঠ ঠেসে যায়-
তখন নিশ্বাসে আমার বিশ্বাস ভাঙ্গার একেক টা গল্প বেরিয়ে আসে,
পুঞ্জিভূত হয় একেকটা কবিতার শব্দ,
ভাঙ্গনের কথা, সেদিনের কথা, এই দিনের কথা,
অথচ আগে তোমার এক কথাতেই সৃষ্টি হতো কত গল্প, কবিতার নায়িকারা,
এখন সে গল্পের চরিত্ররা কখনো এক হয় না,
অভিনেত্রীরা অভিনয় ছাড়া কখনো এক হয় না নায়কের সাথে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



