somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতে রবি চৌধুরীর থানায় জিডি

২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রামে গভীর রাতে থানায় জিডি করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গত বুধবার একটি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় তার কাছে যুবলীগের এক নেতা চাঁদা দাবি করেছেন। চাঁদা না পেয়ে ওই নেতা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে জিডিতে এই সংগীত তারকা উল্লেখ করেছেন।
তবে এই ঘটনার সঙ্গে নগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কোন নেতার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দলটির নেতারা। অন্যদিকে যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন এই ঘটনাকে নিছক ‘দুষ্টামি’ বলে মন্তব্য করেছেন।
গতকাল দুপুরে নগরীর কোতোয়ালি থানায় গিয়ে জিডির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে কণ্ঠশিল্পী রবি চৌধুরী অভিযোগ করেন, ঘটনার দিন রাতে তিনি চট্টগ্রাম ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বের হয়ে বাইরে আসেন। রাত আনুমানিক একটার সময় তিনি অপেক্ষমাণ প্রাইভেটকারে উঠতে গেলে তার গতিরোধ করা হয়। একটু দূরে যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন তাকে নাম ধরে ডাক দিলে তিনি দাঁড়িয়ে যান। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মামুন নিজেই তার কাছে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তার পকেটে হাত দিয়ে বলেন, ‘কত টাকা আছে দেখি।
জবাবে রবি চৌধুরী কোন টাকা নেই বলে জানালে খানিক রেগে যায় মামুন। পরে মামুন তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি আপত্তি তোলেন। ওই সময় যুবলীগের এ নেতা তাকে গালিগালাজ করতে করতে গায়ে হাত তোলার চেষ্টা করেন। কিন্তু রবি চৌধুরী সরে গিয়ে নিজেকে রক্ষা করলে মামুনের রাগ বেড়ে যায়। খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবের অনুষ্ঠানের আয়োজকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন বলে রবি চৌধুরী জিডিতে উল্লেখ করেছেন। জানতে চাইলে গতকাল বিকালে মানবজমিন-এর কাছে কণ্ঠশিল্পী রবি চৌধুরী জিডির সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে এসে এই প্রথবারের মতো এমন একটা ঘটনা ঘটবে তা আমার স্বপ্নেও ছিল না। মামুনের সঙ্গে আমার পূর্বে পরিচয় হয়েছিল। বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তার সঙ্গে দেখা হয়েছিল। তবে এবার সে কেন এমন করলো ঠিক বুঝতে পারলাম না।’ এই বিষয়ে তিনি আরও বলেন, ‘মামুন ক্ষমতা দেখিয়ে আমাকে টাকা না দিলে গুলি করবে বলে হুমকি দিয়েছে। এই সময় সে মাতাল ছিল বলে লোকজন আমাকে জানিয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে গভীর রাতে তাই থানায় জিডি করতে বাধ্য হয়েছি।’ এ অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন। এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, ‘রবি চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে এর আগে অনেকবার আমার কথা হয়েছে। আড্ডা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে তা বন্ধুত্বের আচরণ বলতে পারেন। সে অনেক বড় শিল্পী।’ এই বিষয়ে তিনি আরও বলেন, ‘তার সঙ্গে নিছক মজা করে এসব কথা বলেছিলাম। কিন্তু সে ব্যাপারটা এভাবে নেবে তা জানা ছিল না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।’ এদিকে এই ঘটনাকে ব্যক্তিগত ঘটনা বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। নগর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক দানু বলেন, ‘ঘটনাটি আমার কানে এসেছে। শুনেছি। তবে এটি মনে হয় তাদের দু’জনের ব্যক্তিগত বিষয়। এখানে আওয়ামী লীগ কিংবা যুবলীগকে জড়ানো ঠিক হবে না।’ তিনি আরও বলেন, ‘মামুন এক সময় আমাদের দলের সঙ্গে ছিল। এখন নেই। তাই তার ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×