somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আপনারা’ দেশে বসে পাকিস্তানী গান গাইতে থাকুন কেউ কিছু বলবে না

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালে আপিল বিভাগের সিদ্ধান্তের পর ১০ মার্চ ‘চট্টগ্রামের কশাইয়ের বিরুদ্ধে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকর দেখতে চাই’ শিরোনামে ব্লগের আমার লেখাটি পড়ে বেশ কয়েকজনের মর্মপীড়া হয়েছে দেখে আমি বিস্মিত হয়েছি। একজন তো জগণ্য ভাষায় তার প্রতিক্রিয়াও দেখিয়েছে। তাদের উদ্দেশ্যে আমি সবিনয়ে প্রশ্ন রাখতে চাই। একাত্তর সালের মার্চ- ডিসেম্বরে আমাদের ভূখন্ডে কিছু কি ঘটেছিল? ১৬ ডিসেম্বর’৭১ এ পাকিস্তানী বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান চায়নি যেসব পাকি দালাল, আমার লেখায় মর্মবেদনার শিকার তারা কি ঐসব দালালদের মতই? ঐদিন তাহলে কারো কোনো আপত্তি নেই। আপনারা বাংলাদেশে বসে পাকিস্তানী গান গাইতে থাকুন, আপনাদের পুরানো (কেউ কেউ এখনও প্রভু মনে করেন) প্রভুদের পদলেহন করুন। কেউ কিছু বলবে না। কারণ আপনাদের তো আর একাত্তরের আগে জন্মই হয়নি। তাই দালালদের দোসর হলেও কেউ আপনাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাইতো আপনাদের মতো কিছু লোক, ধর্মের নাম ধরে আজও যেখানে সেখানে বোমা ফাটায়, নিরীহ মানুষ মারে। আপনারা স্বাধীন, পাকিদের উত্তরসুরী- আপনারা তা করতেই পারেন। দেশের সরকার, বিচার ব্যবস্থা আপনাদের কি করবে? কিছু করলেও তা তো অনেক দূরের (সময় সাপেক্ষ) ব্যাপার। তাই বাঁচলে গাজী, মরলে শহীদ এই বিশ্বাসে এগিয়ে যাবেন এটাইতো স্বাভাবিক।
যদি আপনারা দালালদের দোসর না হন, তাহলে অনুরোধ করব ইতিহাস পড়ুন, ইতিহাসকে জানুন। হতে পারে আপনারা দেশী লেখক-সাংবাদিকদের অনেকের মতই পক্ষপাতদুষ্ট মনে করেন। তাই তাদের লেখা না পড়লেও চলবে। মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ ও গণহত্যা নিয়ে বিদেশী লেখক-সাংবাদিকদের লেখা বই পড়ার চেষ্টা করুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, তাই বলে এর প্রক্রিয়া সঠিক নয়। এ কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি।
দেশে গণতন্ত্রের নামে প্রহসনমূলক সরকার ব্যবস্থা, ‘স্বৈরতন্ত্র’ চলছে, এই দুঃখবোধ নাগরিক হিসেবে আমাদের ক্ষত-বিক্ষত করছে এটা ঠিক। তবে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে আজও কিছু লোক নতুন প্রজন্মের কাছে বিভেদ ছড়িয়ে দিচ্ছে- এটাই দুঃখজনক। স্বাধীনতার ৪৫ বছর পর তাই একটি বিষয় আমার কাছে প্রশ্ন হয়ে বারবার ঘুরে ফিরে আসে। আর তাহলো-আমাদের দেশটি কেন মাত্র ৯ মাসে স্বাধীন হলো? ভিয়েতনামের মতো না হলেও অন্তত ৫/৭ বছর ধরে যদি যুদ্ধ করে আমরা স্বাধীন হতাম, যদি প্রতি পরিবারের দু’ একজন মানুষ হানাদারদের হাতে নিহত হতেন, তাহলে আজ যারা যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবোধক করার চেষ্টা করছেন, তারা সবাই ভালো করে স্বাধীনতার মর্ম বুঝতেন।







সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×