অটুট থাকুক আমাদের আত্মার বন্ধন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়। অনেক পরিবর্তন আসে। দশ বছর আগে ও যার খুবই কদর ছিল এখন সে মূল্যহীন। ফিরে ও কেউ তাকায় না তার দিকে। এখন যেমন এটিএম বুথে মানুষ টাকা উত্তোলনের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে তেমনিভাবে এক সময় পাবলিক ফোন বক্সের সামনে মানুষ প্রিয়জনের সাথে কথা বলার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। নিকট অতীতে যারা ছেলেমেয়ে, নাতিনাতনির মত ওর চার পাশে ভীড় জমাতো। এখন তারা আর ওর আশেপাশে ও আসে না। এখন সেল ফোন, ইন্টারনেটের যুগ। তাদের সবার হাতে এখন সেল ফোন।ওর প্রয়োজন এখন ফুরিয়ে গেছে। ও এখন মূল্যহীন। ওর পাশের জমিনে কারো পদচারণা নেই বলে আগাছা বাসা বেঁধেছে। ওর শরীরের চামড়া খসখসে হয়ে গেছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে।ও আজ বড়ই নিঃসঙ্গ। নিঃসঙ্গ জীবন কত কষ্টের ওর জীর্ণশীর্ণ শরীরের দিকে তাকালে তা বুঝা যায়। অবাক হই ওর দিকে তাকিয়ে ওর জীবনের সাথে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর জীবনের কত মিল।
জীবনের তাগিদে, সময়ের প্রয়োজনে পরিবর্তন আসে। আগামীতে আরও আসবে। পরিবর্তন অনিবার্য। তবে সেই পরিবর্তন যেন আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন ছিন্ন না করে। আমাদের পথ চলা হোক পরিবর্তনের মধ্য দিয়ে জীবনের সাথে জীবনের বন্ধন, প্রাণের সাথে প্রাণের বন্ধন অটুট রেখে।

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন