ক্রিকেট ভক্তের দেশ বাংলাদেশ ।বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় জয় লাভ করে তখন আমরা খুব উচ্ছ্বসিত হয় ।কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলার সাথে মানুষের জীবনের অনেক মিল রয়েছে ।একজন ব্যাটসম্যানকে আউট করবার জন্য অনেক ফাঁদ বা পদ্ধতি রয়েছে যেমন ক্যাচ আউট, বোল্ট আউট, রান আউট, এলবিডব্লিউ স্টাম্পিং ইত্যাদি ।আর মানুষের জীবন পৃথিবী থেকে আউট হয়ে যাবার জন্য পৃথিবীতে অনেক ফাঁদ পাতা রয়েছে যেমন বিভিন্ন ধরনের এ্যাকসিডেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের মারাত্মক রোগ রয়েছে যার যেকোন একটির কারনে মৃত্যু হতে পারে ।একজন ব্যাটসম্যান টিকে থাকার চেয়ে আউট হওয়ার ফাঁদই বেশি ।তেমনি একজন মানুষ যে পৃথিবীতে এখনও বেঁচে আছে এটাই আশ্চর্যজনক, মৃত্যুটায় স্বাভাবিক ।কারন আপনাকে বেঁচে থাকতে হলে মৃত্যুর সকল ফাঁদ এড়িয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ।একজন ব্যাটসম্যান যদি অনেক বল খেয়ে কম রান করে তাহলে আমরা তাকে ধীর গতির ব্যাটসম্যান বলি এসব ব্যাটসম্যানকে কেউ পছন্দ করেনা তারা তাদের টিমের জন্য ভাল অবদানও রাখতে পারেনা।তেমনি একজন মানুষ যে শুধু বেঁচে থাকে তেমন কোন সৃজনশীল কাজ করেনা ঠিক সেই ধীরগতির ব্যাটসম্যানের মত তাদের জীবনে কোন উন্নতি হয়না ।এসব মানুষদের কেউ পছন্দ করেনা এরা দেশ ও জাতির জন্য বোঝাস্বরুপ ।আবার যেসব ব্যাটসম্যান ফোর ছক্কা হাকায় তাদেরকে আমরা দ্রুতগতির ব্যাটসম্যান বলি এদেরকে সবাই পছন্দ করে ।আবার এরা ভাল খেলার প্রতিদান স্বরুপ মানুষের ভালবাসা ছাড়াও বিভিন্ন ধরনের পুরুষকার পেয়ে থাকে ।এদেরকে সবাই মনে রাখে ।তেমনি একজন মানুষ যারা কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতির উচ্চশিখরে উঠে যায় তাদের সবাই গুনগান গায় তাদেরকে সবাই পাছন্দ করে এবং পরিশেষে এরা দেশ ও জাতির অহংকারে পরিনত হয়। কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলার সাথে মানুষের জীবনের একটা অমিল রয়েছে ।ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান খারাপ খেললে বা শুন্য রানে আউট হলেও হয়ত বা পরবর্তী ম্যাচে রান করার সুযোগ পেলেও পেতে পারে ।কিন্তু একজন মানুষের মৃত্যু ঘটলে তার আর ভাল বা খারাপ কোন কিছুই করার থাকে না। একজন মানুষ ভাল কাজ করলে বিধাতা তাকে প্রতিদানস্বরুপ জান্নাত দান করবেন আর খারাপ কাজ বা বিধাতার হুকুম পালন না করার জন্য বিধাতা তার জন্য বরাদ্দ রেখেছেন ভয়ংকর জাহান্নাম তাই আসুন মৃত্যু হওয়ার আগে আমরা ভাল কাজ করি , বিধাতার হুকুম মেনে চলি তাহলে ভাল কাজের প্রতিদানস্বরুপ বিধাতা যে চিরশান্তির স্থান জান্নাত আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন তা অর্জন করার চেষ্টা করি ।
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।