somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হামীম প্রসেস
" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

গরিবের জ্ঞান যখন বাধা পায় তখন সেটা মেশিনে পরিনত হয় ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিভিল সমাজ

ল্যাম পোষ্টের লাইটটির দিকে তাকিয়ে আছি ।রাত ১২টা প্রচন্ড শীত রাস্তাঘাট সব ফাকা ।চারিদিকে কুয়াশা বিশাল রাস্তার পাশে আমি একা দাড়িয়ে ।টাকা পয়সা শেষ, জীবনে ভাল ভাবে টাকার মুখ দেখতে পাইনি । সমাজের কাছে নিজেকে অপরাধী মনে হয় । জীবনে অনেক আনন্দ করেছি কিন্তু একা একা ।টাকা পয়সার অভাবে কারো সাথে যেতে পারিনি আবার কাউকে সঙ্গেও নিতে পারিনি ।আনন্দগুলো সব পাগলের মত করেছি ।অর্থওলাদের বেশ ধারন করতে পারিনি বলে অনেক জ্ঞান-বুদ্ধি থাকার পরেও আমার জ্ঞান-বুদ্ধি কেউ নেয়নি । উল্টা অযোগ্যদের জ্ঞান কাজে লাগিয়ে মিথ্যা আনন্দ করা হয়েছে ,জ্ঞান গ্রহনযোগ্য করার জন্য মিথ্যা হাসি হাসানো হয়েছে, মিথ্যা তালি বাজানো হয়েছে ।সব দেখেছি, খুব ভালভাবে সেগুলো দেখেছি, কলেজে ভার্সিটিতে সংগঠনে বন্ধুদের আড্ডায় সবখানে ।
.
পকেটে টাকা না থাকলে পৃথিবী সংকুচিত হয়ে যায় ।ঘর থেকে বের হতে মনচায় না ।কোন কিছু মাথায় কাজ করে না । চেহারা কালো হয়ে যায়,চুলগুলো বড় হয়ে যায়, চামড়ার স্যান্ডেল ক্ষয়ে চটিতে পরিনত হয় । বন্ধু-বান্ধব সম্পর্ক রাখে ঠিকই কিন্তু কথা বলে না ।
.
ট্যাকার জন্য চাকরি খুজি ।চাকরি অনেক পাওয়া যায় ঠিকই কিন্তু জিবনের লেভেল ঠিক না থাকার কারনে সেটা পাই না ।সরকারি চাকরি সন্ত্রাসিদের জন্য পাবলিক চাকরি সুদর্শন স্মার্টদের জন্য ।চাকরি তারপরও পাওয়া যায় যেটা করলে সম্মান ধ্বংশের মুখে পতিত হয় ।মাথায় অনেক বুদ্ধি আছে মনে করলাম এগুলোকে কাজে লাগেই ।একদিন অমুক দলের পার্টিতে যোগ দিলাম ।বড় বড় ভাইদের সাথে হাত মেলালাম অনেক মজা লাগল ।এখানে যোগ্যতার কোন মুল্য নাই শুধু লাগে সাহস আর বুদ্ধি ।আমার বুদ্ধিতো আছে, তাছাড়া আমাদের বন্ধু সমাজ মাস্তান সন্ত্রাসিদের খুব ভালবাসে তারা এটা স্ট্যাইল মনে করে এবং সম্মান দেয়, সালাম দেয়, ঐ বন্ধুরাই আপনি করে কথা বলে, নেতা বলে ডাকে ।

.
দলের শীর্ষ সন্ত্রাসিদের সাঙ্গোদের সাথে সম্পর্ক করলাম , তাদের দু একটা প্রাইভেট প্রোগামে যোগ দিলাম একটু সাহস ও বুদ্ধি দিলাম অল্প দিনেই দুইটা টাকার বান্ডিল পেলাম ।একবার সিস্টেম করতে যেয়ে ধরা পড়লাম পুলিশের হাতে খবর ছড়ায়ে গেল বড় ভাইদের কাছে এক ফোনে পুলিশ মামায় গাড়ি ঘোরায়ে নিল আমার বাড়িতে ।
.
আমি এতক্ষুন পুর্বের সব মনপুড়া গল্প মনে করছিলাম ।রাত ১টা বেজে গেল একটা মটার সাইকেলে দুজন এসে দাড়াল।তারা আমাকে একটা সিগারেট দিয়ে অন্ধকারে দাড়াল ঠিক ঐ সময় রিক্সায় এক ব্যক্তি আসছিল তাকে তারা নামাল, হাত থেকে কি একটা বের করে দেখাল ভদ্রলোক চিৎকার করার সাথে সাথে পকেট থেকে মেশিন বের করে ল্যামপোষ্টের লাইট উড়িয়ে দেয় ।চারিদিক অন্ধকার হয়ে যায় ।অতি দ্রুত মটর সাইকেল আমার কাছে এলে তাতে চড়ে বসলাম চলে গেলাম অজানায়।

কাহীনি সিনপার্ট (hp)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×