somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসীদের ঈদ উৎসব! আদিবাসীদের পক্ষ থেকে ঈদের শূভেচ্ছা ..

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের আদিবাসীদের মধ্যেও যে ঈদের আনন্দ উৎসব পালিত হয় তা অনেকের কল্পনার বাইরে। প্রতিবেশী বাঙালী মুসলমানদের সাথে আদিবাসীরা কোলাকোলি করে যে ঈদের আনন্দকে ভাগাভাগী করা এ নতুন কোন ঘটনা নয়। আমি ঐ বিষয়টি নিয়ে বলছি না, এখানে ইসলাম ধর্মাবলম্বী একটি আদিবাসী জাতিগোষ্ঠীর ঈদ উৎসব পালনের কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জাতীগোষ্ঠীর মধ্যে একটি জাতিগোষ্ঠীর নাম হলো " পাঙন" সম্প্রদায়। বৃহত্তর সিলেটের মনিপুরী জাতীর একটি শাখা সম্প্রদায়ের নাম হলো 'পাঙন' বা মৈতৈ-পাঙন'।
পাঙন'রা ইসলাম ধর্মাবলম্বী। শত শত বৎসর ধরে হিন্দু ধর্মাবলম্বী মনিপুরীদের সাথে শান্তিপুর্ণ ভাবে বাংলাদেশের সিলেটে এবং ভারতের
ত্রিপুরা-আসাম -মনিপুরে বসবাস করে আসছে। বৃহত্তর সিলেটের কমলগঞ্জ থানার বিভিন্ন গ্রামে মূলতঃ পাঙনদের বসবাস।
পাঙনদের মসজিদে মসজিদে ধ্বনিত হবে মনিপুরী ভাষায় অনুদিত কোরান পাঠ, মুখরিত হয়ে উঠবে পাঙন শিশুকিশোরদের কলকাকলিতে। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, পাঙনরা ইসলাম ধর্মাবলম্বী হলেও বাঙালী মুসলমানদের সাথে আত্মীয়তা, বিয়ে-শাদী করে না। তাই ঈদের জামাতও আলাদা ভাবে অনুষ্ঠিত হয়। তাছাড়া পাঙন সম্প্রদায়ের নিজস্ব মৌলভী মাওলানারা ধর্মীও সকল আলাপ-আলোচনা মনিপুরী ভাষাতেই করে থাকেন। কোরান এর তর্জমা, বিভিন্ন হাদিসের ব্যাখ্যা সবকিছুই মনিপুরী ভাষায় সবাইকে সুন্দর করে ব্যাখ্যা করেন।
মনিপুরী সম্প্রদায়ভুক্ত হলেও ইসলাম ধর্মাবলম্বী হওয়াতে পাঙন নারী পুরুষরা ইসলাম ধর্মের পর্দা প্রথা রক্ষার্থে একটু বেশী বস্ত্র পরিধান করে থাকেন। পুরুষদের অনেকটা বাঙালী মুসলমানদের মত লুঙ্গী, পাঞ্জাবী (তবে কাপড়ের টাইপ এবং ডিজাইগত পার্থক্য রয়েছে) ও টুপী পরিধান করে অন্যদিকে নারীরা মনিপুরী হিন্দু সম্প্রদায়ের মত ফনেক, ব্লাউজ, ওড়না জাতীয় কাপড় পরিধান করেন।
আজ আর পাঙন সম্প্রদায় নিয়ে বিস্তারিত কিছু বলছিনা পাঠকদের আগ্রহ দেখে ভবিষ্যতে আরও লেখা হবে। সবাইকে এইটুকু জানাতে চাই আদিবাসী জাতীগোষ্ঠীভুক্ত এই পাঙন সম্প্রদায়ও কোটি কোটি বাঙালী মুসলীমদের সাথে সমান উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উৎযাপন করছে, ভবিষ্যতেও করবে। পাঙনদের পক্ষ থেকে - সমগ্র আদিবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৪:২১
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×