একটি গণসঙ্গীত
একুশ একাত্তর জেগেছে এবার;
সময় এসেছে প্রতিশোধ নেবার।
শোন রে জামাত শিবির রাজাকার,
রক্তে কেনা আমার বাঙলা ছাড়।।
দেশকে খামছে ধরেছিস আবার।
পালাবার পথ খুঁজে পাবি না আর;
পুড়িয়ে করব তোদের ছারখার।
শোন রে জামাত শিবির রাজাকার।।
বাতাসে ভাসে শহিদের হাহাকার।
ভয় নেই আমার কিছু হারাবার;
তরুণসেনা চেপে ধরবে ট্রিগার।
রক্তে কেনা আমার বাঙলা ছাড়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


