নিহত শ্রমিকদের স্মরণে সাভারে সৌধ নির্মাণের দাবি জানাল বামদলসমূহ। আমার সংবেদনশীল লেখকসত্তা সেদিন সহমত পোষণ করলেও আজ বিরোধ দেখা দিল বস্তুবাদি ব্যক্তিসত্তার সঙ্গে। আমি সরকারের কাছে প্রস্তাব করছি, অকুস্থলের অল্প জায়গা জুড়ে নিহত শ্রমিকদের উদ্দেশ্যে স্মরণসৌধ ও প্রাণ বিসর্জনকারি উদ্ধারকর্মি কায়কোবাদকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মৃতিভাস্কর্য নির্মাণ করার পাশাপাশি বাদবাকি জায়গায় আবারো বহুতল ভবন তৈরি করা হোক। সে ভবনের নামকরণ করা হবে শাহিনা ভবন। সেখানে গড়ে উঠবে বিশাল এক গার্মেন্টস ফ্যাক্টরি। নিহত ও পঙ্গু শ্রমিকদের পরিবার থেকে অন্তত একজন করে চাকরি দেওয়া হবে সেখানে। নিহতদের পরিবারকে একটানা পঞ্চাশ বছর এবং পঙ্গুদেরকে আজীবন মাসিক ভাতাও দিতে হবে। জীবিত ও আহতদের মধ্যে যাঁরা কর্মক্ষম তাঁরা তো পুনর্বাসিত হবেনই। মুত্যুঞ্জয়ী রেশমাকে উচ্চবেতনে সম্মানজনক পদে আসীন করা উচিত। বছরান্তে মুনাফার অংশীদার হবেন রেশমাসহ কর্মরত ও পঙ্গু শ্রমিকগণ। আর একটি কথা, ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে যথাসম্ভব ক্ষতিপূরণও দিতে হবে। এবার আসি সৌধ, ভাস্কর্য, স্থাপনা ও গার্মেন্টস ফ্যাক্টরি তৈরির পুঁজি প্রসঙ্গে। না, থাক। পরেরটা পরে ব্যক্ত করা যাবে। বলা তো যায় না, আমার এই প্রস্তাবটা কর্পুরের মতো উবে যাবে কিনা!.......................হান্নান কল্লোল ১৪ মে ২০১৩ খ্রি.
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।