অণুগল্প অথবা গদ্যকবিতা: কবি ও ভিখারি // হান্নান কল্লোল
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অণুগল্প অথবা গদ্যকবিতা: কবি ও ভিখারি
কুয়াশাঢাকা সকালে ক্ষুধাতুর এক তরুণ কবি প্রিয় পাঠিকার হাতে অটোগ্রাফ এঁকে একটা নোটবুক উপহার পেলেন। তিনি সেটা বেচে দিলেন ফুটপাথের পুরনো বইয়ের দোকানে। বুকপকেটে কাগজি মুদ্রা পুরে পা বাড়ালেন সস্তা হোটেলের দিকে।
কিছু খাবে বলে ভিখারি হাত বাড়াল তার কাছে। তাকে নিরাশ করতে পারলেন না তিনি।
বকুলের মালা হাতে পথ আগলে দাঁড়াল এক অনাথ বালিকা। কবি তার আশাও পূর্ণ করলেন পকেটের অবশিষ্ট মুদ্রা দিয়ে।
ভিখারি গোগ্রাসে পাউরুটি গিলছে বালিকার কাছাকাছি বসে। ফুলের গন্ধ নিতে নিতে কবি তাকিয়ে রইলেন খাদ্যগ্রহণরত লোকটার দিকে।
একসময় তিনি মালা হাতে তরুণী পাঠিকার উদ্দেশে পথে নামলেন। কবি কোথাও খুঁজে পেলেন না তাকে।
ফুলগুলি শুকিয়ে কাঠ হলেও তারই গলায় পরাতে চান গন্ধহীন মালাখানি। ভিখারির দীনতায় কবি প্রিয় পাঠিকাকে একদিন নিবেদন করবেন সমুদয় হৃদয়পুষ্পাঞ্জলি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন