স্বপ্নের ভেতর বিহগ মানুষ পাখা মেলে
অনিন্দ ভূবনে মহাকাশ ভূতল চরাচরে,
পাখা মেলে পূর্ব-পশ্চিম উত্তর দক্ষিন সবখানে।
আশার দীপ জ্বলে প্রতিক্ষণ।
মানুষ পাখি উড়ে এখানে সেখানে
যখন ভাবে তখন বন্দি খাঁচায়
পরাণ বুঝি নিঃশেষ, মুক্তি চাই এখনি।
মানুষ পাখি উড়াল দেয়
অনন্ত জীবন সাগর উপভোগে উচ্ছ্বাসে
কখনোবা জমাট বেদনার পাথর বয়ে চলে,
চাঁপাপড়ে গহিনের বেদনা।
মানুষ পাখি উড়ে চলে সেখানে
সবুজ বনের কিনারে বনফুলের সৌরভ
মৌ মৌ করে গন্ধ মাতালপুরি।
ফুলের ডগায় মৌ চুষে নির্যাস;
মানুষ জীবনাস্বাধনে নিমগ্ন এক মৌ ।
কুহেলিকার ঘুর্ণিপাতে মানুষ পাখি
অন্যভূবন, আঁধারে আলো খুঁজে
মানুষ পাখি বিজনবনে উড়ে
ক্লান্তিহীন পথ, উর্বর ভূমিতে সভ্যতার নকশাঁ
একে যায় রেখে প্রতিটি মানুষ ভাস্কর্য
অতীত আর ভবিষ্যৎ মুখোমুখি ধ্রুপদ
নকশাঁ পঠনে।
একদিন বিহগ মানুষ উড়াল দেয়
বিজন প্রান্তরে ছোট্ট কুহরে,আড়ালে
ভবিষ্যৎ প্রজন্মের প্রচ্ছদ উন্মুক্ত করে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



