আজকাল এখানে সেখানে উন্মুক্ত আলোচনা চলে
কেমন বাংলাদেশ চাই? যেখানে,
চোরের উৎপাতে মসজিদে তালা
মন্দিরের চৌকাঠে সিসি ক্যামেরা
প্যাগোডা বা চার্চের লোহার দরাজ, শিকল টানা।
লেভাজে মৌলভি, পন্ডিত, পুরোহিত, বান্তে- ভিক্ষু
ভেতরে অপবিত্রাত্মা- সমাজের মাথা।
চারদিকে শণৈ শণৈ ঊন্নতির বহর
ব্যাংকের টাকা মেরে পাজেরো চলে
পেট্রোল পুড়ালে আর কত টাকা লাগে?
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলে বিদ্যার মাড়ায়ে
লক্ষীর আরাধনা চলে, আড়ালে আবঢালে।
আজকাল এখানে সেখানে উন্মুক্ত আলোচনা চলে
কেমন বাংলাদেশ চাই, যেখানে
নেতাদের ভীড়ে রাজনীতি আজ শুন্য !
কদাকার, রূপকার, চাটুকার,
কর্মকার আড়ৎদার, দোকানদার,
কামার, কুমার সুঁতোর
সব ছেড়ে ছুঁড়ে রাজনীতি করে।
গ্রাম্য মাতাব্বর আর টাউটের ভীড়ে,
রাজনীতি প্রদিদিন ভাগারে আর
কবরে ঘুরে ফিরে।
আজকাল এখানে সেখানে উন্মুক্ত আলোচনা চলে
কেমন বাংলাদেশ চাই? যেখানে
মাঠ দখল, হাট দখল, নদী ও চর দখল
সব দখলের পর সংসদ দখল। এখানে
রাজনীতি এমনি চলে। নেতাদের ভীড়ে
রাজনীতি আজ শুন্য!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



