লক্ষকোটি জীব দুনিয়ায়
মানুষই সেরা, সর্বোত্তম
বিধাতা তোমায় এই দিয়েছে পরিচয়।
সাগরের জলে ভাসায়েছে নৌযান
উত্তাল ঢেউয়ে ভাসমান
কুর্ণিশ কর তাঁকে যিনি
জলে,স্হলে অন্তরীক্ষে ক্ষমতাবান।
চিন্তার স্বাধীনতা দিয়েছে তোমায়
সর্বময় খোদাই-
অতএব বিবেকের তাড়নায়
নত হও সেজদায়।
মাথার উপর খোলা আসমান সীমাহীন
তারকারাজি,গ্রহ উপগ্রহ অসীম
দূরত্বে পৃথিবীকে করে আলোময়
অতুলনীয় সাজানো সে বাগান
গুলবাগ বল, ফুলবাগ বল, তুলনাহীন
সে বাগান, কেননা কারিগর মহান।
দিব্যলোকে অভিযাত্রায় প্রেরণা তোমার
মহান বিধাতা- কুর্ণিশ তাঁকে
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।
৩/
সোনার গহনা,রূপোর গহনা,
হীরার গহনা কতইনা গহনা দেখি
দেশ বিদেশ, কত কারিগর, বিদ্যান কূশলী
হয়েছে অতীত, ভবিষ্যতের যে কারিগর
আসবে পৃথিময়- খোদার চেয়ে বড়
কারিগর কেহ নয়।
ভাসমান উড়োজাহাজে কতদেশ
পাড়ীদেয় মানুষ, কেও কি ভেবেছে
অবুঝ পাখি কি করে ভ্রমন করে বিশ্বময়।
কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।
কবরের গায়ে, মাটির ভেতরে
লুটায়ে আছে যে নিস্তেজ দেহ
করনা নতশীর সেখানে –শিরক বিধাতার।
বিধাতা তোমায় করেছেন মহান
মানুষ হিসাবে দিয়েছেন জান।
অতএব কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।
( চলমান......)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



