কিসে তোমার গৌরব অহংকার, হুংকার?
অসীম সর্বময় ক্ষমতার মালিক মহান বিধাতা
তোমার এমন কি সৃজন আছে
অতিক্রম করতে চাও অসীম ক্ষমতাকে
সীমার মাঝে রেখে যাও তোমার অবদান
মানবজনে কর কল্যান তব, প্রতিটি কর্ম
পুণ্যমূল্য তুল্য হবে; যদি তাতে হয় ন্যায়
মানব জনে।
কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
জমিনের উপর ইনসান
বিধাতার প্রতিনিধি, কত মহা সম্মান
আশরাফুল মাকলুকাত তার নাম।
আদমের সুরতে বিধাতা সৃজন করেনি
মানুষ ব্যতিত আর কোন জীব।
মাটির দেহটায় দিয়েছেন প্রাণ
নির্মল কোমল মমতায়।
জমিনের ভেতর লুটাবে দেহ
মাটিতেই মিশিবে প্রাণ,
দুনিয়ায় রয়ে যাবে কর্মের আঁচর
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
(চল মান -----)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



