খোদার আশিষ লও তবে
নত কর মস্তক শ্রদ্ধাঞ্জলে
ঊষার রবি ছড়ায় আলো বিশ্বময়
দিবানিশির কালাবর্তন চলে
খোদারই ইশারায়।
চন্দ্র জ্বলে রাতের আঁধারে, মিটি মিটি তারকার মাঝে
সূর্যের আলোর কর্য করে।
চন্দ্র, সূর্য, গ্রহরাজি
নিজ অক্ষসীমা দেয় পাড়ি
আপন মহিমায়।
খোদার হেকমত জানো, নিয়ামত জানো,
রহমত ভাবো, কর কুর্ণিশ তব, উন্মক্ত হৃদয়ে।
সাত আসমানের মালিক খোদা
রহমতের ভান্ডার খোলে তোমার পানে তাকায়ে রয়।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



