খোদা তোমার মহিমায়
পেয়েছি জনম মানবকূলে
খেতাব সেরা সৃষ্টির।
তোমার রহমতের ভান্ডার দাও খুলে
আশিষ যেন মিলে জীবনে
আঁধারে দাও আলো
অন্তরে দাও প্রশান্তি; কুর্ণিশ তোমায়
হে রাব্বুল আলামিন।
হকিকত, মারফত, শরিয়তের শপৎ
কেও খোঁজে তোমায়
ক্ষ্যাপা পাগলের বেশে
কেহবা সাজে বাউল, কেহ দরবেশ।
কেহ মসজিদে সরল বচনে
ডাকে তোমায় দিনে রাতে।
কেমন করে তোমার দিশা পাই।
ঈমানে কোন কমতি নাই,
নামাজ রোযা, হজ্, যাকাত
তোমার দেয়া দ্বীনের বিধান
আমল করে বাঁচতে চাই।
কুর্ণিশ তোমায়, দেখাও মোরে
সরল পথের নিশানা ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



