হে খোদা তুমি চিরঞ্জীব,
অবিনশ্বর, অনাদি
সারা জাহানের মালিক, একচ্ছত্র অধিপতি।
তন্দ্রা তোমায় স্পর্শ করেনা;
আসমান আর জমিনে
যা কিছু বিদ্যমান, সবই তোমার অধীন।
তোমার অস্তিত্ব সর্বত্র বিরাজমান
প্রকাশিত, অপ্রকাশিত সবই তুমি দেখতে পাও।
দুনিয়ার বুকে কেমন করে
সাজায়েছ বাগান হে খোদা
শত সহস্রকোটি কুর্ণিশ তোমায় দরবারে
হে রাব্বুল আলামিন
অতিত,বর্তমান ও ভবিষ্যত সবই
তোমার আজ্ঞাধীন, তুমিই সেই প্রজ্ঞাবান
যার জ্ঞানের তুলনা চলেনা।
তুমিই সর্বজ্ঞানের আধার; হাকিম।
তুমিই একমাত্র ইলাহ। লা ইলাহ ইল্লাহ।
অতএব কুর্ণিশ তোমায়; কেনানা কুর্ণিশ করা
তোমাকেই মানায়।
(চলমনা ......)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



