সাগরের নীলাভ জলের বুকে,
দাপিয়ে বেড়ায় তরুণের দল;
জল আর ঢেউয়ে ভেসে ভেসে
মেলেছে পাখা, ছেরা দ্বীপের টানে।
বেশামাল, চঞ্চল,উদ্দাম মুক্ত হাওয়ায়
ছেরা দ্বীপ পানে ছুটে চলে নাও।
তরুণেরা নাওয়ের গলুইয়ে বসে,
দোল খেতে খেতে হাওয়ায় ভাসে;
যেন বাঁধন ছিঁড়ে পায় অপার মুক্তি।
পাখি উড়ে নীলাভ জলের উপর,
বিহগ মানুষ জলের পানকৌড়ি।
নীল জলে খোঁজে চলেছে…
মুক্তার দানা। স্বপ্ন আর বর্ণের ভেতর।
প্রিয়তমার জন্য ঝিনুকের মালা,
আদুরে শিশুর জন্য খোঁজে প্রবাল;
প্রেয়সীর জন্য একরাশ জলের গল্প।
০৪/০২/ ২০১৭
(এই লেখাটি ভ্রমন বিলাসী সহকর্মীদের জন্য)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



