সেলিম, ভাসাও তুমি মন পবনের নাও
বই মেলায় একা ঘুরে শান্তি কি পাও?
ঢাকায় আছ এই তো বেশ;
মনে আছে কি ভাই? কেমন ছিলে আমাদের মাঝে?
প্রাণের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
কতটি বছর কেটেছে এখানে, পরাণের পরাগ রেণু খুঁজে
তোমার বাড়ন্ত যৌবনের রঙ দেখেছি এখানে,
ফুটন্ত গোলাপের আবেশ ছড়াতে, খুশবো ছিল,
রঙিন স্বপ্ন ছিল, নানান কাজের ব্যস্ততা ছিল।
রাজনীতি পাঠের মহড়া ছিল, বন্ধুত্বের ছন্দ ছিল,
ঝড় ঝামেলা আর কত কি। অযথা তর্কের মাতামাতি।
দেখেছি তোমায়,
এক হাতে শিউলী ফুল; অন্য হাতে কাশফুল,
পাহাড়ি বনের পথে হেঁটে যেতে।
টগবগে তরুনের স্বপ্ন রোপনের সোনালি সময়ে
উদাসী মনে একাকি সেই চলা, কোন এক নারীর টানে।
দেখেছি তোমায়,
ঝুপড়ির দোকানে চুপচাপ বসে
গরম চায়ে ফুঁ দিতে।
বইয়ের পাতার আড়ালে কেমন করে
বাঁকা চোখে ফেরাতে নজর।
রচনা করেছ প্রেমের মথুরা দেবদারুর ছায়ায়,
গাঁদা ফুলে সাজানো বৃন্দাবন
আজ যেখানেি আছ,
হৃদয়ের ডাক শোন হে বন্ধু!
সাগরের কূলে, নুড়ি পাথর আর
বালি রাশিতে হেঁটেছ পথ বহুদূর।
উত্তাল ঢেউয়ের ধ্বনি শোন
দিওনা ঝাপ সেখানে,
জলের ভেতর তাকিয়ে দেখ,জলের পাতা বাহার!
জল পরিরা ভেসে বেড়ায়; অন্য লোকে, অন্যভূবনে।
১২/০২/২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



