বাংলা ভাষার শব্দাবলি
বিশুদ্ধতায়, পূর্ণতায়, মিষ্টি সুরের নাম।
মায়ের ভাষা,দেশের ভাষা,
এই ভাষাতেই বলি কথা, গাহি গান
এই ভাষাতেই লিখে যাই গল্প, কবিতা
এই ভাষাতেই পত্র লিখি, রচি উপাখ্যান।
মননে, মগজে, চেতনে, অবচেতনে,
প্রতিজ্ঞা করি রাখিব ধরে এই ভাষার মান।
আদরের শিশু, দোলায় দুলে, শিখে মায়ের ভাষা।
সে যেন বুঝে, ভাষার মান, ভাষার শান,
যেন জানে,তব অন্তর ধ্বনি, এই ভাষারই প্রতিধ্বনি।
শানিত,ধ্বনিত,উচ্চারিত,
বিশুদ্ধ বাংলা বর্ণমালার গাঁথুনি
আগামী প্রজন্মের হাতুরি।
হৃদয়ে মম বাংলা ভাষা।
ভাষার মাসে,
ফাগুন আসে শিমুলের রঙে
পলাশের আবেশে বর্ণমালার ছন্দে
বাতাসে বাজে ধ্বনি, মম সুর তোপধ্বনি, জপমালা,
সাবাস বাংলাদেশ।
৫২’ তে বাংলা ৭১’ দেশ -বাংলাদেশ।
রক্তের লাল বিন্দু সবুজ ভূমিতে দিল ঠাঁই
শাড়ীর আঁচলে বর্ণমালা সাজে, আজ অহংকারে।
বাংলার সাথে বাংলাদেশ স্পন্দিত, গর্বিত।
বিশ্ব দরবারে শির রাখিবে উঁচু,
ভাষার অহংকার এই বাংলাদেশ।
২১/০২/২০১৭

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



