somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটুখানি পদ্য

১০ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক রাত্তির দুটো। কতদিন কতরাত আমি একাকী জেগে থাকি। টেবিলে কফিমগ. বাইরে তুষার তখনো ঝুরঝুর। যেন ছোটবেলার বায়না ধরা সাদামেঘ. হাওয়াই মিঠাই; চারআনাতে কেনা আমার একচিলতে ছোটবেলা- হারিকেনের মিহি আলোয় দুলতো মাথা, লেপের আদর, চিকন বাতাস, ঝাপসা হতো বইয়ের সব পাতা। তখন চারিদিক ভাসতো আজানের সুরে। বড় পবিত্র দশদিক। শুদ্ধ হতাম, সেই সাথে পৃথিবী। আমার পৃথিবী, আমার ভুবন। সেই দিগন্ত যেখানে শেষ সেখানে নীল আকাশ, ফসলের মাঠ, কচি টিয়া রঙ ধানক্ষেতের বুকটা জুড়ে। হাওয়ায় দোলা শনশন। যতদূর চোখ যায় সবুজের মাখামাখি- তারই মধ্যখানে সিঁথির মতো পায়ে চলা পথ। ঐ দূরে বহেড়তলীর হাট, বয়েসী অশ্বত্থতলা। কাঁচা বাঁশ, মাটির ছোট গৃহ, পসরা হরেক। পায়ে পায়ে কৃষ্ণচুড়ার লাল ডালের ছায়া মিশতো আমার বংশাই নদীর জলে। কত আপন তার ঘোলা গভীর জল। দু'কূল ছায়ায় ছলাৎ ছলাৎ অপূর্ব কোলাহল। ছেঁড়া পালে মাঝি চলে দূর দেশ। সরে যায় গ্রাম-জনপদ, কত খালবিল। ছইয়ের তলায় নতুন রাঙাবউ। সিক্ত তার চোখের তারা। মলিন হয় কাজল। বাপের বাড়ি আর কতদূর? কোথায় এমন তালের সারি বাবুই পাখির বাসা? ঘন বাঁশঝাড় ছাড়িয়ে গেলে পুরনো দিনের দালানকোঠা, আম কাঁঠালের বন পেরিয়ে ভাঙা খেয়াঘাট, সর্ষে ফুলের মন মাতাল ঘ্রাণে পাগল করা গাঁও।

ছিল চৈত্র দুপুর, বোশেখ মাসের ঝড়, আম কুড়ানোর দল। কেমন করে ভুলতে পারি মাটির হাঁড়ি ভরা খেজুর রস, পাটালী গুড়ের ক্ষীর, মায়ের হাতের ভাপা পুলি। বাবার ফেরার গুনছি প্রহর। কখন খাবো ঠোঙা ভরা গরম জিলাপীর রস।

তারপর পেছন ফেলে কতটা বছর........... দুরন্ত শৈশব, অদক্ষ কৈশোর। কখন যেন বুকের কোনে রঙধনুরই রঙ। চেনা মফস্বল কেমন যেন অচেনা হয়ে যায়। গোধূলী রাঙা ভালবাসা ধূসর কেবল ময়ূরকন্ঠী নীল। তবুও আমার সবটা জুড়ে তারই বসবাস। "প্রিয়" কেমন তোমার বেলী তলার ফুল, চিলেকোঠার একলা ঘরে ঝুম বৃষ্টিভেজা ছাদ? হয়না জানি প্রথম বরষায় তোমার কোন স্নান। ছোঁওনা তুমি নাওনা তুমি কদম ফুলের ঘ্রাণ। এখনো কি জানালায় তোমার চড়ুই পাখিটা খেলে। প্রজাপতির পেছন পেছন ফড়িং লেজে সুতা বেঁধে তুমি এখনো ছুটতে পারো? ধবল জোসনার অমন রোদে পুড়তে একা কেমন লাগে, কেমন করে গোনো তুমি আকাশ জোড়া তারা। অচেনা মেয়ের নাটাই ঘুড়ি আসে কি তোমার কবিতা পড়ার ঘরে? প্রিয়, তুমি এখনো কবিতা পড়? কেমন তোমার কবিতাবিহীন সকাল সন্ধ্যেরাত?

যখন কেবল তুমি ছাড়া অন্য কেউনা-
মায়াবী কাজল চোখে না বলা সব ভাষা,
জানোনা কি কাশফুল, সবুজ দুর্বা ঘাস,
এ........ই...... পদ্য; .............................
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×