বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে থেকে বঞ্চিত করতে অশিক্ষা, মাদক ইত্যাদিতে আসক্ত করে সরিয়ে রাখা হচ্ছে। তাঁদের জন্য উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ কারখানা না বানিয়ে তাদেরকে বেকারত্বের অভিশাপের পথে ঠেলে দেয়া হচ্ছে।
বাংলাদেশকে আমাদেরকেই ভালবাসতে হবে, কেউ এসে আমাদের উন্নয়ন করে দিয়ে যাবে না। আমাদের মন মানসিকতা তাই দেশের উন্নয়নে প্রস্তুত করতে হবে। এজন্য বেশ কিছু কাজ করতে হবেঃ
বিভিন্ন মেয়াদে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন
দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা
সেক্টর চিহ্নিত করে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে চেষ্টা চালিয়ে যাওয়া
বেকারত্ব নিয়ন্ত্রণ
দেশপ্রেম ও একতা বাড়াতে কাজ করা
ধীরে ধীরে পরিকল্পিত ভাবে দুর্নীতি দূর করা, একবারে তা অর্জন অসম্ভব, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।
নৈতিক দুর্নীতি (morale corruption) থেকে বেরিয়া আসার উদ্যোগ
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন – যা জাতিকে পিছিয়ে দিচ্ছে
চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন – বিদেশে কোটি কোটি বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে
অর্থ পাচার ও পাচার কৃত অর্থ ফিরিয়ে আনা ও দোষীদের শাস্তির ব্যবস্থা করা, পাচাররোধে কাজ করা
মানব সম্পদ উন্নয়নে পরিকল্পনা
খাদ্যে স্বনির্ভরতার চেষ্টা অব্যাহত রাখা
অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা
বাণিজ্য বৃদ্ধির নতুন পথ খোঁজা – নতুন খাত সন্ধান
পাওয়ায় এবং এনার্জি খাতে পর্যাপ্ত উদ্যোগ নেয়া
পলিসি প্রণয়নে ভুল সংশোধন, কারণ অনুসন্ধান, পেশাগত দক্ষতা বৃদ্ধি করে ভুল থেকে বেরিয়ে আসা
দারিদ্র বিমোচনে ইতিবাচক উদ্যোগ নেয়া
বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি – বলা হচ্ছে কাজ ধীরে হচ্ছে
অতীত নিয়ে ১০ ভাগ সময় বাকী ৯০ ভাগ সময় সামনের দিনের উন্নয়নে কাজ করা
ভুল ইতিহাস ও প্রকৃত ইতিহাস জানতে দেশপ্রেমিকদের কয়েকজনকে কাজে লাগানো
বিচার ব্যবস্থার উন্নয়ন
টেররিজম নেরেটিভ বন্ধ করে এই অর্থ দেশের উন্নয়নে লাগানো। আগের সেই ফলস নেরেটিভ কেন কারা করেছিল তা খুজে বের করা। সেখানে দেশের কি লাভ হয়েছে, কোটি কোটি টাকা দেশ থেকে পাচারে তা কোন কাজে লাগেনি, এর আড়ালে এসব হয়েছে কিনা দেখা
বাংলাদেশের পক্ষের মিডিয়া ও প্রচারনা চালানো, অপপ্রচার ও মিথ্যা প্রচারনা বন্ধে কাজ করা
বন্ধু দেশগুলোর মিডিয়াতে তাঁদের ভাষায় বাংলাদেশের পক্ষে প্রচারনা চালানো ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিপক্ষে চলা প্রচারনার বিপক্ষে শক্ত অবস্থান নিতে হবে ও সারা বিশ্বকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সরব হতে হবে।
আমাদের দেশের সংকটে এদেশেরই কিছু মানুষ ১৮ কোটি মানুষকে ও দেশকে দেউলিয়া করে বিপদে ফেলে পালিয়ে গেছে। আমাদের বিপদ আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এই দেশের মানুষ এক হয়ে দেশ গড়ার জন্য কাজ না করলে দেশের উন্নয়ন হবে না।
এই উন্নয়ন বন্ধে আমাদের শত্রুরা আমাদেরকে বিভক্ত করে রাখছে ও রেখেছে, আমাদেরকে সচেতন হয়ে কাজ না করলে সামনের দিন গুলোতে নানা ধরনের বিপদ আস্তে পারে।
আমরা দেশকে ভালবেসে দেশের জন্য কাজ শুরু করি।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


