ফ্যান্টাস্টিক যুগে আছি।
০১ লা মে, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০৫৮ সাল।
দুপুরবেলা নাতি এসে বললো দাদা গল্প শুনান। অনেক রাজা রানীর গল্প হল। নাতির কিছুই পছন্দ হলনা। শুরুকরলাম আমাদের নির্বাচনের গল্প।
" নাতি আমাদের সময় নির্বাচন ছিল ফ্যান্টাস্টিক। নির্বাচনের আগের রাত ছিল চাদঁ রাত্রি।প্রার্থীরা সবাইকে নিজেদের পকেটের টাকা দিত খাওয়ার জন্য। নির্বাচনের দিন ভোটাররা সবাই কেন্দ্রে গিয়ে লটারি করতো। তারপর যার নাম উঠতো সেই নামে ভোট দিত। কেউ আবার চোখ বন্ধ করে উপর ১০, ২০, ৩০ গুনে ১০০ আসলে যেই মার্কায় হাত পড়তো সেখানেই সিল দিত।কারন সব প্রার্থীরাই ছিল সৎ। সবাই দেশের স্বার্থ নিয়ে ভাবতো। তাই ভোট একজনকে দিলেই হত।
তো একবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে সাধারণ মানুষের এত কষ্টের দরকার নেই। প্রার্থীরা ও তাদের দয়ালু কর্মীরা নিজেরাই সাধারন মানুষের ভোট দিয়ে দিত। তবে কিছু প্রার্থী এটার বিরোধিতা করতো।কোন লাভ হতনা।কিছু বোকারা তারপরও কেন্দ্রে যেত ভোট দেওয়ার জন্য তারা দেখতো তাদের ভোট দেওয়া হয়েগেছে। তখন নিশ্চিন্তে বাসায় চলে আসতো।
সবচেয়ে মজার ব্যাপার হল তখন তোমাদের মত ছোট ছেলেরাও ভোট দিতে পারতো। আমাদের সরকার সবকিছুই আমাদের হাতের নাগালে এনে দিয়েছিল। এমনকি ভোটও আমাদের দেওয়া লাগতোনা।"
অবশেষে নাতির গল্প পছন্দ হল এবং বুঝলো তার দাদা কত বড় ফ্যান্টাস্টিক যুগের মানুষ।
(কাল্পনিক)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭

ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।
পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।
কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব ঘটে চলেছে বাংলার মুলুকে।
মহাসংকটেও...
...বাকিটুকু পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু...
...বাকিটুকু পড়ুনসময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,
তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।
আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির...
...বাকিটুকু পড়ুন