somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিন্দাবাদি শৈশব সঙ্গীত ও ষাটোর্ধ বাংলাদেশি রাজনীতিবিদ ।

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ! !!
পূরব বাংলার শ্যামলিমায় - পঞ্চ নদীর তীরে অরুনিমায়,
ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাঁন্ডাই জাগে যে আজাদ
পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ !!!! "
-কবি গোলাম মোস্তফা।

সময় ১৯৫৬ সাল, পুর্ব বাংলার মুসলমানের জীবনে এই প্রথম বাংলাভাষায় জাতীয় সঙ্গীত নামের কোন বস্তুর অভিজ্ঞতা। প্রথম আন অফিসিয়াল জাতীয় সঙ্গীত। পশ্চিম পাকিস্তানীরা "পাক সার জমিন" গাইলেও ভাষা আন্দোলনের কারনেই হয়তো পুর্ব পাকিস্তানের জন্য বাঙ্গালী পলেটিশিয়ানরা ঝুঁকি নিতে চাইলেন না । তাই তারা একটা বাংলা কওমী তারানা খুঁজলেন। যা বাংলা ভাষায় হবে আবার একই সাথে পাকিস্তানের তুস্টি বাক্যও থাকবে। যাতে পাকিস্তানবাদ নিয়ে কোন সংশয় থাকলো না আবার বাংলা ভাষাও হাজির নাজির হলো। সব মিলে পাকিস্তানের ভক্তিরসে সিক্ত বাঙ্গালীর দেশাত্মবোধক সঙ্গীত।

এরপর বেশ কিছু দিন পুর্ব পাকিস্তানের স্কুলগুলিতে বাঙ্গালী স্কুল পড়ুয়া শিশুদের সুর করে এই জাতীয় বর্জ গাইতে হতো। অবশ্যি ২ বছরের মাথায় আইয়ুব খান ক্ষমতায় এসে আধাআধি কোন কিছুর মধ্যে গেলেন না। বাংলা জিন্দাবাদি কওমী তারানা বুটের ঘায়ে উড়িয়ে দিয়ে এর বদলে পউর্ন উর্ধু তারানা এ পাকিস্তান "পাক ষাড় জমিন সাদ বাদ" কায়েম করে দিলেন।

এর পর ৫৪ বছর, তবুও কেন জানি ৬০ উর্ধ বাঙ্গালী মুসলিমের দিলের একটা অংশ জুড়ে ঐ "জিন্দাবাদ" এখনো বহাল তবিয়তে টিকে আছে। অনেকেই তাদের স্বাধীন বংশধরদের মাঝেও ঐ সঙ্গীতের বাংলাদেশ ভার্সনের জেনেটিক ট্রান্সফার সাফল্যের সাথে করতে পেরেছেন। এমনকি আজকের ষাটোর্ধ রাজনীতিবিদেরাও খোকা খুকি থাকাকালীন ঐ জিনিস সুর করে গাইতেন। শৈশবের গাওয়া জিন্দাবাদ গীতের রেশ এখনো বাংলাদেশের কিছু ৬০ উর্ধ রাজনীতিবিদের মধ্যেও প্রবল ভাবেই দেখা যায়।

তবে যখন শেখ হাসিনা আজকে শরিয়াহ আইনে বিচার চালানোর কথা বলেন তখন বেশ বিব্রতবোধ করি। ভাবতে বাধ্য হই মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয় খুকুমনি থাকা অবস্থায় স্কুলের কোরাশে ঐ পাক(!) সঙ্গীত গাইতেন। শৈশবে গাওয়া ঐ গানের রেশ উনিও অবচেতন মনে ধরে রাখেননিতো ?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×