somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব আল-হাসানের সাথে এক সন্ধ্যা এবং আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন :):):D

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিসিতে বসে ঝিমাচ্ছিলাম এমন সময় ফোন আসলো। ফোনের অপর পাশের ব্যক্তি জানালেন তিনি প্রিয় টেক থেকে ফোন করেছেন এবং আমাকে ৮ই নভেম্বর রুপসী বাংলায় সাকিব আল-হাসানের সাথে ডিনার করার জন্য ইনভাইট করা হয়েছে।



কথাটা শোনার পর আনন্দে মনটা ভরে গেল। এরপর আরো অনেক কথাই উনি বলেছেন কিন্তু সেগুলো আমার কানে ঢুকছিল না।



কম্পিউটার সোর্স এবং প্রিয় টেক মিলে একটা প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে পোস্ট দিতে হবে এবং বিজয়ীরা সাকিব আল-হাসানের সাথে ডিনারের সুযোগ পাবে। আমিও সেই প্রতিযোগীতায় অংশ গ্রহন করি। হ্যাকারদের নিয়ে সেই লিখা পাবেন এখানে।

সৌভাগ্যক্রমে আমি সাকিব আল-হাসানের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাই। :) কাজিনের ক্যামেরা, আয়রণ করা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি করে রেডি হয়ে থাকি দুই দিন আগে থেকেই। :P

যথারীতি সেই কাংখিত দিনে রুপসী বাংলা হোটেলে গিয়ে উপস্থিত হই। জানি সেলেব্রেটি মানুষ আসতে দেরী করবে তবে সাকিব আল-হাসান বেশি লেট করেন নাই। প্রথম দেখায় আমার কাছে যা মনে হলোঃ
তিনি বেশ সাধাসিধে চলাফেরা করেন।
অনেক লাজুক টাইপ।
কথা তেমন বলেন না।
ব্যবহার অনেক ভাল।
সব মিলিয়ে বলা যায় সেলেব্রেটি মানুষকে নিয়ে যে সব বাজে গুজব শুনি তার কোনটাই সাকিব আল-হাসানের মধ্যে দেখলাম না। :)

সাকিব আল-হাসানের সব চেয়ে আকর্ষণীয় দিকটি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হাসি। এমন নিষ্পাপ হাসি দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। :)

ব্লগে বা পেপারে অনেক রকম লিখাই পড়েছি সাকিবের আচরণ সম্পর্কে কিন্তু বাস্তবে তার কোন লক্ষনই দেখলাম না। সব মিলিয়ে বলবো "সাকিব ভাই ভাল মানুষ"। :)

উপস্থাপনার জন্য আনা হয়েছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। উনার কথাগুলোও অনেক মজার। আমাকে বলে আমার জীবনের লাভ স্টোরী বলার জন্য। :!> :#>
যাই হোক ঐ কমেডিয়ানের জন্যেও বেশ মজায় কেটেছে সময়টা। যদিও উনার বেশিরভাগ কৌতুকগুলো ছিল একটু এডাল্ট টাইপের।:P B-))



NSU তে এই কমেডিয়ানের একটি ভিডিও রয়েছে। চাইলে দেখতে পারেন। সাবধানতা ১৮+




সরাসরি ভিডিও লিঙ্ক।

আবার সাকিব আল-হাসানের দিকে ফিরে আসি। কথা বলার জন্য উনাকে মাইক দেয়ার পর দেখলাম বক্তা হিসেবে সাকিব আল-হাসান অল রাউন্ডার নয়। :P বুঝাই যাচ্ছিল মাঠেই উনি সাচ্ছন্দ্যবোধ করেন আর কথায় কথায় তিনি নিজেও বললেন মাঠে আসলে সবাইকে খেলা দেখাতে পারতেন।




সাকিব আল-হাসানের সাথে ডিনারের অফারের চেয়ে সাকিব আল-হাসানের সাথে খেলার অফার হইলে আরো বেশি ভাল লাগতো। :P



সব শেষে কম্পিউটার সোর্স, Norton Antivirus এবং প্রিয় টেককে ধন্যবাদ জানাই এমন একটি সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। :)

সাকিব আল-হাসানের সাথে আমি।






ধন্যবাদ সবাইকে। :)

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৭
৫৩টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×