somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=0033PP] | | iv

১১ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





একে একটা পরিবার ভাবা যেতে পারে ।
আদতে পরিবার , গোত্র, সমাজ, রাষ্ট্র-- সকল সংগঠনই মানুষ গড়েছে তার বিবর্তনের ধারাবাহিকতায় পার্থিব প্রয়োজনে ।

পরিবারে কি পরিবার প্রধান থাকেনা? সদস্যদের কেউ প্রজ্ঞায়, কেউ অর্থ উপার্জনে অন্যদের চেয়ে এগিয়ে থাকে । পরিবার প্রধানের দায়িত্ব হচ্ছে সকল সদস্যকে পরিবারের সাথে আত্নীকরন ঘটানো । যে সর্বকনিষ্ঠ, সবকিছুতে পিছিয়ে আছে সে ও যেনো ভাবে এই পরিবারের আমি একজন । এ রকম পরিবারগুলোই টিকে থাকে । আর প্রধান যদি নিজেই প্রতিদিন চিৎকার করেন জানান দেন 'আমিই সেরা, এটা আমার পরিবার, এখানে আমার আইনই আইন, থাকতে হলে মানতে হবে '-- এমন পরিবার ভাঙ্গে । যার ক্ষমতা আছে সে বেরিয়ে যায়, যার নেই সে ফুঁসতে থাকে ।

একটা আদর্শ রাষ্ট্র কি কেবল ধর্মেই নিরপেক্ষ হবে? নাগরিকদের মধ্যে নানা উপাদানে বৈচিত্রতা থাকে । ধর্মে, ভাষায়, সংস্কৃতিতে,মুল্যবোধে, লিঙ্গে । রাষ্ট্র হবে এমন এক কাঠামো সকল ধরনের নাগরিকই যেনো তাকে তার নিজের ভাবতে পারে । এ চরিত্র টুকু নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের অংগসমুহ--বিচার বিভাগ, প্রশাসন তার সুবিধামতো বৈষম্য করবেই ।
স্বাধীন দেশের স্থপতি যখন তার সুবিখ্যাত আবেগের বশে ঘোষনা করেন--' আজ থেকে সবাই বাঙ্গালী হয়া যাবা' তখন যে নাগরিক বাঙ্গালী নয় সে শংকিত হয়, তার ভিত্তি কেঁপে উঠে । পরবতর্ী শাসক এসে যখন তাকে তার ভূমি থেকে উচ্ছেদ করেন তখন সে অস্ত্র ধরে রাষ্ট্রের বিরুদ্ধে , তার দ্্বিধা হয়না কারন আত্নীকরনটা তখন নষ্ট হয়ে গেছে ।
রাষ্ট্রের মুলনীতি বদলে যখন 'আল্লাহর উপর পূর্ন বিশ্বাস ঘোষনা করা হয়' , সংবিধানে 'বিসমিল্লাহ ' লাগানো হয়, রাষ্ট্রের ধর্ম 'ইসলাম' ঘোষনা করা হয়-- তখন আল্লাহ' তে যে নাগরিকের বিশ্বাস নেই রাষ্ট্রের সাথে তার সম্পকের ভিত্তি নড়ে উঠে । কিন্তু এই আহত নাগরিক মধ্যবিত্ত বলে, পাহাড়ী আদিবাসীর মতো প্রান্তিক নয় বলে সে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারনের সাহস করেনা । কিন্তু সে ফুঁসে , রাষ্ট্রকে আর সে নিজের ভাবতে পারেনা ।

সম্রাটের যুগ শেষ হয়েছে, শেষ হয়েছে পার্টির একচ্ছত্র আধিপত্য, গনতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র ও ফুরাচ্ছে । সকল নাগরিকের অংশীদারিত্বের রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার সময় এসেছে ।

যারা তা করছে, যে রাষ্ট্র সমুহে তার প্রতিটি নাগরিক নিরপেক্ষতা পাচ্ছে সে রাষ্ট্রগুলোই এগিয়ে যাচ্ছে ।
আর যারা একচক্ষু দৈত্যের মতো পক্ষপাতিত্ব করছে তারা মধ্যপ্রাচ্যের অন্ধকার হচ্ছে, তারা মুগাবের রাষ্ট্র হচ্ছে , হচ্ছে ইয়াজুদ্দিনের বাংলাদেশ!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×