somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ার ইন, ফাকরুদ্দীন বাবুর্চি ও মাগনা খাবারের ঘ্রান

১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লাক্কাতুরা চা বাগানের কুলীবস্তিতে হাড়িয়া গিলি কাঁচাছোলা আর ধবল জোছনা সহযোগে ।
কিরে আরিফ, যাবি নাকি ফিরে সেই সবদিনে? ফিরতে বল সব ঘরছাড়াগুলোকে, আয় আবার মাতাল হই, দেখি তামশা, দেখাই তামশা )
_______________________________________________



১৪১৪ সনের প্রথম প্রহরে তামশা দেখালো ভালোই সামহোয়ার ইন । ব্লগ দুনিয়ায় বেঁচেবর্তে থাকতে হলে নাকি 'ইউনিকোডিত' হবার
কোনো বিকল্প নেই ।
তত্থাস্তু মহাজনগন । 'ইউনিকোড ' কিরুপ সঞ্জীবনী দশমুলারিষ্ট, কি প্রকারে ইউনিকোডিত হতে হয়, তার কোনো ছবক
নাদান ব্লগারদের দেয়ার কোনো দায় 'তাহাদের' ছিলোনা। 'তাহারা' বলিলেন 'হও' , আর হইয়া গেলো । আমরা নাদানরাও হাছড়ে পাঁচড়ে
একজন আরেকজনকে ধরে টরে 'ইউনি' হবার চেষ্টায় আছি । কারন আমরা শেষপর্যন্ত বেঁচেবর্তেই থাকতে চাই, আঁতলামি করতে চাই,
রাজাউজির মারতে চাই, রমণীমোহন কাব্য করতে চাই, ধর্মপুত্তর যুধিষ্টির হতে চাই ।

এইদিকে কোন বালখিল্যে ,সকল নাদান ব্লগারের নাম পরিচয় হয়ে যায় 'কাংগাল' (হায় মরি মরি!!), এত এত পোষ্টের এত এত মন্তব্য
কোথায় গেলো, ফিরে আর আসবে কিনা? এইচ।টি।এম।এল কোড প্রকাশিত হয়ে বের হয়ে গেছে পুরনো পোষ্টগুলোর কংকাল, নিজের পোষ্টগুলোর
দিকে নিজেরই তাকানোর রুচি হয়না-- এই সব প্রশ্ন করা যাবেনা । প্রশ্ন করা গেলো, তো উত্তর মিলবেনা ।
কোন কোন অতি বুঝদার আবার ঝাড়ি মারতে ও ছাড়বেননা ' নাদানেরা , কি বোঝবে এই সব টেক ফেক? ' আরেক জন এসে ঠিকুজি বের
করবেন ' কি সৌভাগ্য নাদানদের । অমুকের ঝাড়ি এদের ফাটা কপালে? অমুক যে সূর্যদেব কতৃক প্রত্যায়িত'
আর বেশী কথা হলে তার ও টোটকা আছে । 'মাগনা খাওয়ার কৃতজ্ঞতা নেই? ' হাহাহাহা ............... ননটেক নাদানেরা আসলেই বড় অকৃতজ্ঞ ।
ইন্টারনেট পরিসেবায় 'সামহোয়ার' ছাড়া আর কেউ কোনোদিন কিছু মাগনা দিয়েছে নাকি? অতএব মাগনার খোঁটা তারা মাঝে মাঝে দিতেই পারেন ।
মাগনা বলে তোমাকে 'কাংগাল' বানিয়ে পরিহাস করতে পারেন, তোমার পোষ্টের মন্তব্য হাওয়া করে দিয়ে নিজেরা হাওয়া খেতে পারেন ।
বারবার মাগনা খাওয়ার কথাও মনে করিয়ে দিতে পারেন । তোমার কাছে এই সব স্রেফ 'ছোটলোকি' আচরন মনে হলে ও , উনারা কিন্তু মহাজন , কি আসে যায়?

আসলেই কি আসে যায়?

গনতন্ত্র পুনরুদ্ধারের নামে জরুরী অবস্থা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ । পুনর্বাসনের দায়িত্ব না নিয়েই উচ্ছেদ । খালেদা জিয়া কে বাইরে পাঠানোর পাঁয়তারা, হাসিনা কে দেশে ঢুকতে না দেয়া । জানতে ইচ্ছে করে এ কোন ন্যায়বিচার প্রতিষ্ঠা? খালেদা জিয়া অপরাধী হলে তার বিচার হোক,
হাসিনার বিচার হোক দেশের আদালতে । নির্বাসনে পাঠিয়ে কিংবা দেশে ঢুকতে না দিয়ে কিসের গনতন্ত্র প্রতিষ্ঠা?

জানি , 'সামহোয়ার ইন ব্লগ' এর মতো ' সামহোয়ার ইন বাংলাদেশ' এর মহাজনরা ও এসবের প্রশ্নের ধার ধারেননা । তাঁদের ও এঁদের মত কিছু ধামাধরা আছে , যারা এসে জনগন কে ঝাড়ি টাড়ি দিয়ে বলবে-- ' ইহাই আসলে খাঁটি গনতন্ত্র । মহাজনেরা তোমাদেরকে ইহা মাগনা দিচ্ছেন । কৃতজ্ঞ হও হে দেশবাসী'

তবে কখনো হঠাৎ কোনো অতি নাদান চি ৎকার করে ব্লে উঠতে পারে ' আমরা খাই বলেই তোমাদের এই সব মাগনা গুলো খাদ্য হয়ে উঠে । সবাই মিলে একদিন, কোনদিন বর্জন করলেই এইসকল সুখাদ্য কিন্তু আবর্জনা হয়ে যাবে '

২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×