somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গিয়াস আহমেদ: ট্রিবিউট টু এ 'চেইন' মেকার

২৪ শে মে, ২০০৬ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গিয়াস ভাই,

জাকির, তৌহিদ,গালিব এই নামগুলো আমি জানি আপনার স্মৃতিতে নেই আর । ইউ.কে'র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার বন্ধুদের কজন । ব্যস্ত সময়ের ফাঁকে মাঝে মাঝে যখন কথা হয়, কি আশ্চর্য্য আপনি ও চলে আসেন ।

এবার দেশে গেলে সেলিম এর সাথে দেখা ।সাইফ সেলিম..ঐ পাগলাটাকে মনে নেই? লেখালেখি,পড়াশোনো এসবে নেই , কিন্তু পিন্টুর জন্য সাহায্য তুলতে হবে , বন্যার্তদের জন্য চাঁদা তুলতে হবে, গিয়াস ভাই সিলেট আসবে .. না সেলিম কারো পেছনে নেই ।

পাঠক ফোরাম থেকে শুরু করে বন্ধুসভা ... প্রায় একযুগ । কমপক্ষে দশ হাজার বন্ধুর নেটওয়ার্ক। আজ বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রায় প্রতিটি থানায়, বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের 'বন্ধুসভা ' র ছেলেমেয়েরা আছে । এসিড সন্ত্রাস বিরোধী আন্দোলন, গনিত উৎসব, 'মুক্তিযুদ্ধের গপ শোনা' কার্যক্রম -- সকল ভালোতে এদের উজ্জ্বল অংশগ্রহন ।আবু হাসান শাহরিয়ার 'প্রথম আলো'কে আমাদের সময়ের সবথেকে অন্ধকার গলি বললে ও 'বন্ধুসভা ' র ছেলেমেয়েদের প্রশংসা করতে দ্্বিধা করেননা ।

পাঠক ফোরাম ,বন্ধুসভা আমাদের অনেকের প্রস্তুতি ভূমি । সুমন্ত আসলাম 'আলপিন' সম্পাদক হলো এই বন্ধুদের প্রতিনিধি হিসেবেই , তার বই বেস্ট সেলার হয় এই বিশাল নেটওয়ার্কের কল্যানে (জানিনা সুমন্তএটা স্বীকার করবে কিনা ) । অজর্ুন মান্না সংবাদে, সোহাগ প্রথম আলো প্রতিনিধি, তুলি কাজ করছে অন্য কোনো জাতীয় দৈনিকে, সিরিয়াস লেখালেখি করছে সুমন সুপান্থ, শিপা সুলতানা ....... সবাই এই চেইন এর ভেতরে ।

আর প্রকাশের প্রথম দিন ' প্রথম আলো ' প্রচার শীর্ষে। তার পেছনে এই নেটওয়াকের অবদান কতটুকু সেটা আজ আর ' প্রথম আলো ' ক তর্ৃপক্ষ স্বীকার না করলে ও আপনি তো জানেন । আপনি তো জানেন রিপন , উজ্জ্বলরা দেয়ালে দেয়ালে লাগিয়েছে প্রথম আলো'র প্রকাশনা পোস্টার । না এরা কেউ কিন্তু বেতনভূগ ছিলোনা ।

আজ আপনি ' প্রথম আলো 'তে ও নেই । বন্ধুসভা তে ও নেই মেসবাহ, আমি, টুকু দা , মান্না, মনি, চন্দন অনেকেই । কিন্তু বন্ধুতার যে বন্ধন একযুগে গড়ে উঠেছে সেটা আজ আর কোনো ব্যনারে সীমাবদ্ধ নেই । পাফো' তে রয়ে গেলে ও আমরা েেভালা'দা কে ভুলিনি, পাফো'র রাশীদা আফরোজ এখনো ভালো বন্ধু, এখনো যশোরের কিছু বোহেমিয়ান হুট করে সিলেট চলে আসে -- জানে টুকুদাকে খুঁজে পেলে সিলেটে আর নো প্রবলেম !

এই বিশাল নেটওয়ার্ক, অদ্ভূত বন্ধন , হার্দিক চেইন টা আপনার তৈরী গিয়াস ভাই ।

আমাদের অনেকের ভালোবাসা, অভিমান, ছেলেমানুষী, পাগলামী, কপটতা , ভন্ডামী জমা আছে আপনার কাছে । আপনাকে নিয়ে আমার কিছু কষ্ট ও আছে । সেটা অন্য গল্প ।

ভোরের কাগজ, প্রথম আলো ' তে আপনি আমার অনেক লেখা প্রকাশ করেছেন কিন্তু কখনো সুযোগ পাইনি আপনাকে নিয়ে লেখার । এই সাইটে আপনি ও আছেন জেনে সুযোগ টা নিলাম ।


অভিনন্দন গিয়াস ভাই ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৬ সকাল ৯:৪৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×