লাবণ্য,চৌঠা ফাল্গুনের বিকেলে আসার কথা ছিল তোমার।
পার্কের উত্তরের দুনম্বর বেঞ্চিতে।
পনের টাকার বাদামের ঠোঙ্গা কিনে বসেছিলাম।
তোমার অপেক্ষায়।
দিঘীর জলে একঝাঁক বালি হাঁসের ছুটোছুটি।
মৃদু বাতাসে আলোরা খেলা করে জলে।
মনে পড়ে?বছর ছয়েক আগে এমনি
জলের বিচ্ছুরনে হাঁসের ছুটোছুটি ছিল।
কৃষ্ঞচূড়া ফুটতে শুরু করেছিল ঐপাড়ে।
তুমি জলভরা চোখে বলেছিলে,"আমি বড় একা।"
সেদিন তোমার আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলের
স্পর্শে তোমার একাকিত্ব ঘুচেছিল।
তারপর কেটেছে কত বিকেল।
সেই পুরনো বেঞ্চি,দীঘির জল,জলে বালিহাঁস।
কত অভিমান জমা আছে এখানে।
তোমার অবাধ্য চুলের খেলা,বাদামের খোসা।
কতনা টুকরো টুকরো প্রেম-অভিমান।
আরও কত কি।
লাবণ্য,বেঞ্চিতে আজ দুজন নেই।
আছে একজন।পাশে পড়ে আছে বাদামের ঠোঙ্গা।
সে আজ বড় একা।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



