somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাশেম
জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

মৃত ঘোষণার ৫ ঘণ্টা পর জীবিত হয়ে উঠলেন নুরুল হুদা...

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত ঘোষণার ৫ ঘন্টা পর এক ব্যক্তি জীবিত হয়ে গেছে বলে জানা গেছে। মাইকিং করে জানাজার ঘোষণা শুনে জানাজা পড়তে গিয়ে মৃত ব্যক্তিকে জীবিত দেখে বিষ্ময়ে হতবাক হয়ে যান সবাই। গতকাল ১২ অক্টোবর দুপুরে ঘটনাটি ঘটে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নুইন্যার পাড়া এলাকায়।
সরজমিনে গিয়ে জানা যায়, ওই এলাকার দুদুমিয়ার পুত্র তিন সন্তানের জনক মগনামা ঘাটের ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হুদা কিডনীর সমস্যা নিয়ে গত বৃহষ্পতিবার চট্টগ্রামের একটি ক্লিনিকে একজন কিডনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেন। তার করুণ অবস্থা দেখে ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু এখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় নগরীর অন্য একটি হাসপাতালে।
নুরুল হুদার আত্মীয়-স্বজন ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার থেকে হাসপাতাল কতৃপক্ষ তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করে ইনসেনটিভ কেয়ারে রাখেন। সর্বশেষ গতকাল সকাল ৮টা ৩০ মিনিটের সময় তার শিরা-উপশিরা বন্ধ হয়ে গেলে নুরুল হুদাকে মৃত ঘোষণা করে লাশ ডেলিভারি দেন হাসপাতাল কতৃপক্ষ। মারা যাওয়ার পর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে আকাশ বাতাস। এলাকার লোকজন জানান, এদিকে লাশ দাফনের জন্য তাদের পারিবারিক গোরস্থানে কবর খোড়া হয় এবং ৪ টায় মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পেকুয়া উপজেলার অধিকাংশ স্থানে মাইকিং করা হয়। লাশ বাড়িতে পৌঁছার আগে ধোয়ার জন্য খাট, গরম পানি সহ সব প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মগনামা লঞ্চঘাট এলাকার ব্যাবসায়ীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যানারও ছাপিয়েছে বলে জানান।
কিন্তু প্রকৃতির কী লীলাখেলা দুপুর দেড়টায় এম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌঁছার পরেই তিনি শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেন। এদিকে তার জানাজায় অংশ নেয়ার জন্য আগত লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখে বিষ্ময়ে হতবাক হয়ে যান। মুহূর্তেই এ সংবাদ ছড়িয়ে পড়ে পেকুয়া উপজেলার অলিতে গলিতে। মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবার সংবাদে তাকে দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায় তার বাড়িতে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার পারিবারিক সূত্র জানায়, ডাক্তারের ভাষ্যমতে অসুস্থ নুরুল হুদার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। হাসপাতালে ডায়ালাইসিস করেও তার কিডনী দুটি সচল করা যায়নি।
সূত্র: Click This Link
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×