somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাশেম
জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

প্রবাসীদের মৃত্যুর মিছিল বাড়ছে, রাষ্ট্রের করনীয় কি...?

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফ্রান্সের কান শহরে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন নোয়াখালির যুবক রাসেল। শুক্রবার বাদ জুমা উবারভিলা বাংলাদেশ জামে মসজিদে জানাযার নামাযের ছবি এটি। আজ একই সময়ে ইস্তা বাংলাদেশ কমিউনিটি মসজিদে কুমিল্লার আক্কাস নামক অপরজনের নামাযে জানাযা অনুষ্টিত হয়। তিনি দূর্ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিক গতরাতে মুন্সীগঞ্জের ফারুক নামের আরো এক বাংলাদেশি মৃত্যুবরন করেছেন। একই সাথে প্যারিসে তিনটি মৃত্যু সংবাদ এর আগে শোনা যায়নি!

সোনার বাংলার রেমিটেন্স যোদ্ধারা এভাবেই আত্নীয় পরিজনহীন প্রবাসে মৃত্যুবরন করছে! যারা হাড়ভাঙা পরিশ্রম করেও কষ্ট বুকে নিয়ে বলে ভাল আছি। বুঝতে দেয়না পরিবারের সুখের জন্য নিজের জীবনের সোনালী দিনগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে...

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশ বিশ্বে অষ্টম। দুই দশকে দেশের অর্থনৈতিক শক্তির বড় উৎস প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিটেন্স। গতমাসে প্রথমবারের মত ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন। বৈদেশিক মুদ্রা ঘাটতি এখন নেই বলে দেশের পরনির্ভরতাও নেই।

বাংলাদেশে এখনো প্রায় সাড়ে চার কোটি মানুষ যেখানে দরিদ্রসীমার নিচে বাস করে সেখানে অন্তত পাঁচ কোটি মানুষ প্রবাসীদের পাঠানো টাকায় জীবন যাপন করছে। অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে যে প্রবাসী আয় সেই রেমিটেন্স যোদ্ধারা দেশে পা রাখলেই প্রথমেই হয়রানির স্বীকার হয় বিমানবন্দরে। অনেকের লাগেজ হারিয়ে যায়...

বৈদেশিক মুদ্রার দিকে সরকারের যেমন সুদৃষ্টি রয়েছে তেমনি প্রবাসীদের মর্যদা, হয়রানী বন্ধের বিষয়টিও রাষ্ট্রের দেখা উচিত।
গত ছয় বছরে প্রবাস থেকে যে ১৪ হাজারের অধিক অভিবাসীর লাশ দেশে গেছে তাদের দায় কেউ নেয়নি...

এম এ হাশেম, প্যারিস প্রবাসী সাংবাদিক।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫০
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×