somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাশেম
জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

অভিবাসীদের সহায়তা করায় দায়ে ফ্রান্সে কৃষকের জেল !

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফ্রান্সের আলপাইন উপত্যকার অধিবাসী ৩৭ বছর বয়সী ফরাসী কৃষক কাদ্রিক হারু।
ফ্রান্স এবং ইতালি সীমান্তবর্তী এলাকা দিয়ে শরনার্থীদের ফ্রান্সে প্রবেশে সহযোগীতার দায়ে আদালতে পাঁচ বছরের জেল এবং ত্রিশহাজার ইউরো অর্থ দন্ডে দন্ডের সম্মুখীন।


ইতালি থেকে আসা অভিবাসীদের স্রোত ঠেকাতে ফরাসী সরকার দুই বছর আগে বর্ডার নিয়ন্ত্রন শুরু করে।
হাজারো অভিবাসী তখন ইতালির সীমান্তবর্তী এলাকা 'ভান্তিমিলা' দিয়ে ফ্রান্সে প্রবেশে সুযোগের অপেক্ষায় ছিল। সড়ক ও রেল পথে দিবারাত্রি টহল পুলিশ ভ্রমনকারীদের থামিয়ে কাগজপত্র যাচাই করত এবং অবৈধদের গাড়ি, ট্রেন থেকে নামিয়ে ইতালিতে ফেরত পাঠাত। তেমনি মুহুর্তে সীমান্তবর্তী আরেক এলাকা নীল সমুদ্রবেষ্টিত আল্পস পর্বত ঘেষা 'রয়া ভ্যালি' আটকে পড়া অভিবাসীদের ফ্রান্সে আসার বিকল্প প্রবেশদ্বার হয়ে উঠে।
কিন্ত একসময় পুলিশ বিষয়টি বুঝতে পারে।


কৃষকের সমর্থনে শতাধীক কর্মী আজ নিস আদালতের সামনে সমাবেশ করে।
যুদ্ধ এবং দারিদ্র থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য খাদ্য, আশ্রয় ও অন্যান্য সাহায্য প্রদানের মাধ্যমে সে তার নাগরিক দায়িত্ব পালন করেছে বলে আদালতকে জানিয়েছে।


অভিবাসীর প্রবেশপথ রূদ্ধ করাকে রাষ্ট্রের মানবিক, নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতা বলে জানিয়েছে কৃষক কাদ্রিক হারু। প্রতিবাদসরূপ মুক্ত মানুষের চেয়ে চোখ, কান বন্ধ করে জেল হাজতে থাকা তার কাছে অধিকতর পছন্দ।



গত দুইবছর ধরে ফরাসী কৃষক হারু এবং এলাকার কিছু অধিবাসী অবৈধ শরনার্থীদের ফ্রান্সে প্রবেশে সহযোগীতা, থাকা-খাওয়ার ব্যবস্থা করা সহ আহতদের সেবা-শুশ্রূষা, ভাষা শিক্ষা দেওয়া এবং পার্শ্ববর্তী এলাকায় পৌছে দেয়ার কাজ করেছে যা ফ্রান্সে আইন পরিপন্থী বলছে আদালত। এর আগেও হারু গ্রেপ্তার হয়েছিলেন ফরাসী রেল কতৃপক্ষের জায়গার উপর অভিবাসীদের নিয়ে শরনার্থী ক্যাম্প খোলার অপরাধে।


কৃষক কাদ্রিক হারু বর্তমানে অভিবাসীদের প্রতি সংহতির একটি প্রতীক। যে গ্রামে হারু বসবাস করে গত নির্বাচনে সেখানকার অধিবাসীদের আশি শতাংশ ক্ষমতাসীন সোশ্যালিষ্ট পার্টিকে ভোট দিয়েছে। অভিবাসী সঙ্কটে বর্তমান সমাজতান্ত্রিক সরকারের অমানবিক প্রতিক্রিয়ায় এলাকার অনেকেই বিরক্তি প্রকাশ করে। অভিবাসীদের পক্ষে সংগ্রামের কারনে 'নিস মাতা' পত্রিকা পাঠক জরিপে ইতিমধ্যে কৃষক হারু'কে 'ম্যান অব দ্যা ইয়ার' ভূষিত করেছে।
অন্যদিক অভিবাসী বিরোধীরা হারুকে দস্যুর সাথে তুলনা করেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

×