লেখার শিরোনাম দেইখা আগেভাগেই কাইন্দা বইসেন না! আগে পুরাটা পরেন এরপর নিজ দায়িত্বে কানতে কানতে বালিশ ভিজায়া ফালান!!
....ক্লাস টেনে পড়তাম তখন। বয়সটা ছিলো উঠতি! না পাওয়া অনেক কিছুকেই তখন পেতে ইচ্ছে করতো! তার মইধ্যে সবচাইতে বেশী যে জিনিসটা পাইতে মুঞ্চাইতো তা হইলো গার্লফ্রেন্ড!!
হারামির শিরোমনি ছিলাম তখন! এখন অবশ্য ধোয়া তুলসী পাতা হয়া গেছি!
একদিন আমার এক কুলুচ ফ্রেন্ড আমারে কয় দোস্ত আমার লাইগা তো অনেক মাইয়া পাগল। আমিতো মাইয়াগো পাত্তাই দেইনা!! আমি কইলাম... কস্কি হালা? ওই মাইয়াগুলা কি ল্যাংড়া ..নাকি কানা ..নাকি বোবা? তোর মতো ভোন্দার লগে পেরেম করবার চায়!!?
ফ্রেন্ড রাইগা কইলো তোগরে তো ব্যাটা মেয়েরা পাত্তাই দেয়না তোগোতো হিংসা লাগবোই!
-(ফ্রেন্ড)অ্যাই তুমিনা খুউউব সুন্দর!!
-ওহ থ্যাংস! তুমিও খুউউব কিউট!!( মনে মনে কইলাম, শালা লুইচ্চা! মেয়েগো ক্যামনে এপ্রোচ করে!!
-আমি যে কিউট তুমি সেইটা বুঝলে কেমনে?
-না! আমার মন বলছে তুমি খুউউব কিউট একটা ছেলে!(মনে মনে কইলাম শালা হাতির বাচ্চা হাতি তুই কিউট হইলে গন্ডার জলহস্তি এরা কি দোষ করছে??
-তুমি কোন স্কুলে পড়?
-হলিক্রস!
-এইডা আবার কোন স্কুল??
-মানে!!? তুমি হলিক্রস স্কুল চেনোনা?? (পুরা ভোদাই হয়া গেলাম পোলার কথা শুইনা
-তোমার নাম কি?
-লুবনা!
-তোমার নাম?
-জয়!!
(আমি মনে মনে কই হালা নেটে আইসা আসল নামটাও চেঞ্জ কইরা ফালাইছো নিজের!!জয়!!!!হুহ!!!
...ওইদিন রাইতে পোলায় আমারে ফোন দিয়া কইলো.. মামা আমিতো পুরা হিট হয়া গেলামা! আমি বললাম, ক্যানরে কি হইলো আবার??
তো যথারীতি ও বলা শুরু করলো মারাত্মক রকমের সুন্দরি একটা মেয়ে ওরে আইজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে! আর চ্যাট করার কিছুক্ষণের মাঝেই ওরে প্রপোজ করছে!!
আমি মনে মনে কইলাম, শালায় কত্তবড় চাপাবাজ! ওরে আমি প্রপোজ করলাম কখন!!?
ব্যাস তারপর থেকেই শুরু হলো উথাল পাথাল প্রেমের ঢেউ!!
আমি প্রতিদিন চ্যাটে ঢুকলেই ওরে জিগাইতাম..সোনা ভাত খেয়েছো? ও কইতো না জানু খাইনাই! আমি কইতাম তাহলে হা করো আমি তোমাকে খাইয়ে দেই!
প্রায় একমাস প্রেম করছি ওর লগে! এর মইধ্যে দুইদিন পোলার লগে ফোনেও কথা কইছি!(আমি মেয়েদের গলায় কথা বলতে পারি!
...এরপরের কাহিনী শুধুই অতীত! আমার ফ্রেন্ডটারে প্রায়ই দেখতাম উদাস হৈয়া কি জানি ভাবতো!! ছ্যাকাডা ভালমতোই খাইছিলো বুঝতে পারছিলাম!!
আমার ফ্রেন্ডটা এখনো ওই মাইয়ার আই মিন আমার পথ চাহিয়া বসে আছে!
পোলায় আজো টের পায়নাই যে পোলায় এতোদিন আমার লগেই প্রেম করছিলো! জানলে.. হার্ট ফুঁটা করবার দায়ে নির্ঘাত আমার নামে হাইকোর্টে মামলা ঠুকে দিতো!
যাই হোক পোলার ক্যারেক্টারেও এখন কিছুটা পরিবর্তন হইছে! স্বভাব চরিত্রও আগের চাইতে ভালো হইছে কিছুটা!
ছ্যাকা থেকে যদি দারুন কিছু হয়.. তবে তো ছ্যাকাই ভালো! কি বলেন??
শেষ করতেছি আমাগো আসিফ ভাইয়ের বিরহের গানের দুইডা লাইন দিয়া..
ও পাষাণী বলে দাও, কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের এ পানি!!!
পেরতিশোধ নিবে নাও..আমি বাঁধা দিবোনা!
শুধু একবার বলে যাও কেন আমার হলেনা!!?
ও পিয়া, ও পিয়া তুমি কুত্যায়!!?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



