somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম একটি পহেলা বৈশাখ

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মজার কাহিনী শেয়ার করি...
গত পহেলা বৈশাখের আগের বৈশাখে সকালবেলা এক ফ্রেন্ড ফোন দিলো। দোস্ত ঝটপট পাঞ্জাবি পরে রেডি হয়ে নে! আজ আমরা সারা মেলা জুড়ে বাচ্চাদের গালে আলপনা আঁকবো! আমি বললাম সেকিরে...তোকেও শেষমেশ গালে আঁকিবুঁকি করে টাকা কামানোর ধান্দায় পেয়ে বসলো?? বন্ধু বললু আরে বলদ না! টাকা নিমু কেন!!? ফ্রিতে আকুম! কথা কম বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো রেডি হয়ে দুই বন্ধু আর সাথে এক বড় ভাই মিলে রমনা বটমূলের দিকে হাটা ধরলাম। হাতে রংতুলি আর ট্রে! :) দোয়েল চত্বরের দিকে এসেই চারদিকে বাচ্চাদের খোঁজ করতে লাগলাম এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই!! আমরা যেই কোন বাচ্চার গালে আলপনা এঁকে দিতে যাই অমনি বাচ্চাদের বাবা কিংবা মা এগিয়ে এসে প্রায় ছোঁ মেরেই বাচ্চাদেরকে আমাদের সামনে থেকে নিয়ে যায়!! সবারই একটাই ভয়... গালে এঁকে দিলে পাছে পকেট থেকে কড়কড়ে কিছু নোট আবার হাতছাড়া হয়ে যায়!!! তো আমরা প্রথম প্রথম ভাবতে লাগলাম যে মানুষ এইরকম অদ্ভুত আচরন করতেছে কেন!! পরে বুঝতে পারলাম যে সবাই পরমেশ্বরকে(টাকা) খোয়াবার ভয়েই আমাদের কাছ থেকে তাদের বাচ্চাদেরকে নিরাপদ দূরত্বে রাখছে! সবাই কোন না কোন একটা ছুতো দিয়ে বাচ্চাদেরকে সরিয়ে নিচ্ছে! কেউ বলছে বাবা আমার বাচ্চার শরীরে এলারজি! কেউ বলতেছে জামা কাপড় নোংরা হয়ে যাবে! আরো নানা রকম অজুহাত! ...বলেনা যে আসল সমস্যা হলো টাকা!!! আর কিছুই না! পরে আমরা যখন সবাইকে বুঝাইতে সক্ষম হলাম যে আমরা নিতান্ত সখের বসে আকাআকি করতে আসছি এবং এর জন্যে আমরা কোন টাকাই নিচ্ছিনা তখনতো পুরা হুলস্থুল লাইগা গেলো! কার আগে কে আঁকাবে গালে প্রতিযোগিতা শুরু!!B-) বাঙ্গালি মাগনা জিনিস পাইলে কি আর ছাড়ে!! B-) B-) B-) কোন কোন বাচ্চার মা'তো সরাসরি বলেই ফেললো...বাবা আমার বাবুটার গালে এঁকে দেবার পর আমার গালেও একটা আলপনা এঁকে দিও!B-) B-) তখন আমরা একগাল মিষ্টি হাসি উপহার দিয়ে বললাম... সর‍্যি আন্টি!! এটা শুধুমাত্রই বাচ্চাদের জন্যে! ;) যাই হোক ওইদিন অনেকক্ষণ পর্যন্ত ছোট ছোট বাবুদের গালে আকাবুকি...গাল ধরে টানাটানি আর ফটো তোলার পর একটুকরো মধুর স্মৃতি নিয়ে বাসায় ফিরে এসেছিলাম! B-) B-) :) এখন পর্যন্ত ওই পহেলা বৈশাখটাই আমার জীবনে কাটানো সেরা পহেলা বৈশাখ। :)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×