হাসিব বিন শহিদ
ঢাকা: গ্যাসের উৎপাদন বাড়াতে এ মাসের মাঝামাঝিতে সুনেত্রয় কূপ খননের কথা থাকলেও তা এখন আর সম্ভব হচ্ছে না। ভারী বৃষ্টির কারণে সেখানের পরিবেশ কূপ খননের উপযোগী নয় বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো. লি. (বাপেক্স)।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মর্তুজা আহমেদ ফারুক শুক্রবার সকালে প্রাইম নিউজকে জানান, সুনেত্রয় কূপ খননের জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু বেশ কয়েক দিনের ভারী বর্ষণে সেখানের অবস্থা খুবই খারাপ হয়েছে। বর্তমানে কূপ খননের উপযোগী নেই।
মর্তুজা আহমেদ জানান, সুনেত্রর রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে। সেখানে ভারত থেকেও কিছু পানি এসেছে। ফলে গত ৫০ বছরের রেকর্ডতম পানি হয়েছে সেখানে।
তিনি আরও জানান, পানি কমলে রাস্তা-ঘাট সংস্করণ করার পর সুনেত্রয় কূপ খনন করতে হবে। প্রাকৃতিক যে অবস্থা এতে কবে কূপ খনন শুরু হবে তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে কিছুদিন বিলম্ব তো হবেই।
এর আগে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর বলেছিলেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে চলতি মাসের ১৪/১৫ তারিখের মধ্যেই সুনেত্রয় খনন কাজ শুরু করা হবে। খনন কাজ শুরু হওয়ার দুই থেকে আড়াই মাসের মধ্যেই খনন সম্পূর্ণ হবে বলেও আশা ব্যক্ত করেছিলেন তিনি।
সুনেত্র গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জের ধর্মপাশা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা জুড়ে বিস্তৃত। দুই জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় সুনামগঞ্জের ‘সু’ আর নেত্রকোনার ‘নেত্র’ মিলিয়ে নামকরণ করা হয় সুনেত্র।
জানা গেছে, ২০০৯-১০ সালে বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস-অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান বাপেক্স সুনামগঞ্জ-নেত্রকোনা জেলায় মোট ২শ’ ৫৯ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূ-কম্পন জরিপ বা সিসমিক সার্ভের মাধ্যমে গ্যাস ক্ষেত্রটি চিহ্নিত করে। এতে দেশের স্থলভাগে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা সুদৃড় হয়।
সুনেত্র গ্যাস ক্ষেত্রকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের সাথে তুলনা করা হয়। বাপেক্স বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের সাথে তুলনা করে সুনেত্র গ্যাস ক্ষেত্রের সম্ভাব্য মজুদ নির্ধারণ করেছে ২ দশমিক ৪৭ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ)। প্রথমে বলা হয়েছিল বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে ২ দশমিক ৫ টিসিএফ গ্যাস মজুদ ছিল, কিন্তু সম্প্রতি আরও অনুসন্ধানের ফলে ওই মজুদ এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ টিসিএফ। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন, সুনেত্রে ৪ থেকে ৫ টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিকেল সার্ভে ও পেট্রোবাংলা যৌথভাবে পরিচালিত পর্যবেক্ষণের ফলে ধারণা করা হচ্ছে এখানে ৮ দশমিক ১৪ টিসিএফ গ্যাস থাকতে পারে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।