হাসিব বিন শহিদ
ঢাকা: বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড গড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার রাত ৯টায় ৬ হাজার ৩শ’ ৯৫ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করে পিডিবি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়ে।
পিডিবি’র দাবি ওই সময়ে কোনো লোডশেডিং ছিল না। এর এক সপ্তাহ আগে ২৬ জুলাই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ৬ হাজার ২শ’ ৭৯ মেগাওয়াট। এরও আগের রেকর্ডটি ছিল গত ২২ জুলাই দ্বিতীয় রমজানে। ওই সময় সর্বোচ্চ ৬ হাজর ১শ’ ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বৃহস্পতিবার সকালে একের পর এক বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হওয়ার কারণ হিসাবে পিডিবি’র পরিচালক (গণসংযোগ পরিদপ্তর) সাইফুল হাসান চৌধুরী প্রাইমনিউজকে বলেন, আমরা মেশিনগুলো মেইন্টেনেন্স করে চালাচ্ছি এবং পূর্বের তুলনায় গ্যাসের সরবরাহ বেশি পাচ্ছি। এছাড়া তেলভিত্তিক যে মেশিনগুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ না হলেও বেশি ব্যবহার করছি। সবকিছু মিলিয়ে বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে।
রোজা শুরুর আগে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছিলেন, প্রয়োজনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হবে। কোনো ভাবেই ৩০ মিনিটের বেশি লোডশেডিং দেওয়া হবে না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি ও বেসরকারি খাতে ৫৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এরমধ্যে ২৯টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে। এছাড়া গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চুক্তি করা আরও ১৯টি কেন্দ্রও বর্তমান সরকারের সময়ে উৎপাদনে এসেছে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।