হাসিব বিন শহিদ
ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সকল প্রকার কারিগরি মূল্যায়নের কাজ এখনো শেষ করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। ফলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সংক্রান্ত ঘোষণাটি ঈদের আগে আসছে না।
এ ব্যাপারে বিইআরসি’র সদস্য ড. সেলিম মাহমুদ প্রাইমনিউজকে জানান, দাম বাড়ানোর ক্ষেত্রে যে কারিগরি মূল্যায়ন প্রয়োজন তা এখানো চলছে। সকল বিষয় মূণ্যায়ন করে এ সিদ্ধান্ত জানানো হবে। তবে মূল্য বৃদ্ধির এ ঘোষণা ঈদের পরে হতে পারে বলে জানান তিনি।
এর আগে ২৬ জুলাই বিকালে বিইআরসি’র কার্যালয়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। বিদ্যুতের কারিগরি মূল্যান ও বিদ্যুতের দাম নিয়ে নতুন প্রস্তাব কমিশনে আসায় সব দিক বিবেচনা করে পরে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে জানিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিইআরসি।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য প্রতিইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা ও ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর করা হয়। সে অনুসারে বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুৎ বিক্রি হচ্ছে ৪ টাকা ২ পয়সায়। আর খুচরা গ্রাহকদের ১শ’ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৩ টাকা ৫ পয়সা; ১শ’ থেকে ৪শ’ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ইউনিট প্রতি ৪ টাকা ২৯ পয়সা এবং ৪শ’ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম দিতে হচ্ছে।
ভর্তুকি কমাতে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য গত জুন মাসের শেষের দিকে বিইআরসি’তে প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি’র স্টাফ কমিটি গত ১৬ জুলাই জানায়, পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বা প্রতি ইউনিটে দশমিক ৮৮ পয়সা বাড়ানো হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমে আসবে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।