রিপোর্টার : হাসিব বিন শহিদ, প্রাইম খবর
2012-08-27 সময় : 17:40:26
ঢাকা: লিমনের জন্য আদালতে যাবে মানবাধিকার কমিশন। র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির কলেজছাত্র লিমনের সুবিচার চান কমিশনের চেয়ারম্যান। সোমবার বিকালে মগবাজারে কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘আমরা লিমন ও তার পরিবারের অধিকার সুরক্ষার জন্য মামনীয় সুপ্রিম কোর্টে আবেদন করবো। আগামী রোববার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ এই পিটিশনটি উপস্থাপন করবেন। আমাদের বিশ্বাস এটির যদি বিচার বিভাগীয় তদন্ত হয়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। লিমনের স্বাভাবিক জীবন নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ করে লিমন ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। কমিশন লিমনকে যে সহায়তা দিতে পারবে তা হলো আইনী সহায়তা। লিমন যখন প্রথম আঘাতপ্রাপ্ত হয় তখন থেকেই কমিশন লিমনের পাশে রয়েছে। আমরা কোনো সময়ই নিরব ছিলাম না, এখনোও হাত-পা গুটিয়ে বসে নেই’।
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘সরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে লিমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। এমনকি এ ব্যাপারে গত ১১ জুলাই একটি আধা-সরকারি চিঠিও স¦রাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। কিন্তু ইতিবাচক অগ্রগতি আমাদের কাছে ধরা পড়েনি। এতে অসহায় লিমনের পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, ফাওজিয়া করিম ফিরোজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ র্যাব-৮ এর একটি দল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেন (১৬) কে গুলি করে। তাকে বাঁচাতে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলেন। এ ঘটনায় র্যাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন লিমনের মা হেনোয়ারা বেগম। মামলায় র্যাবকে নির্দোষ দেখিয়ে গত ১৪ আগষ্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। একই ঘটনায় লিমনের বিরুদ্ধে র্যাবের দু’টি মামলায় লিমনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আছে সাব্যস্থ করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
উল্লেখ্য, ১৪ আগষ্টের পর থেকে লিমন নিরাপত্তার কারণে নিজ বাড়ি ছেড়ে কাউখালী উপজেলায় তার কলেজের কাছে একটি ভাড়াবাড়িতে থাকেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ২০ আগষ্ট সে বাড়ি যান। ওই দিন বিকেলে তিনি আবার কাউখালী ফিরছিলেন। তার মা, ভাই ও খালারা তাকে এগিয়ে দিচ্ছিলেন, এ সময় তাঁদের ওপর হামলা চালায় র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার। ওই দিন ঘটনাস্থলের অদূরে ইব্রাহীমের শ্যালক মো. ফোরকান হাওলাদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুই দিন পর ইব্রাহীম তাঁর শ্যালককে হত্যার অভিযোগ এনে লিমনের মা, বাবা, ভাই, মামাসহ ১০ জনকে আসামি করে ঝালকাঠির আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য রাজাপুর থানাকে নির্দেশ দেন।
উল্লেখ্য, ইব্রাহীম লিমনের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলার অন্যতম সাক্ষী।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।