হাসিব বিন শহিদ, প্রাইম খবর
ঢাকা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বিইআরসি’র সদস্য ড. সেলিম মাহমুদ প্রাইম খবরকে বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অথবা সর্বোচ্চ ১০ তারিখের মধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়া হবে। এখানো মূল্য বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যে স্ল্যাব প্রত্যাহার করা হয়েছে, তা পুন:বহাল করা হবে কিনা তার এখানো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটার ওপর অনেককিছু নির্ভর করছে। এটা হলে রেট এক রকম হবে, আর না হলে রেট অন্য রকম হবে।’
তিনি আরও বলেন, ‘২০০২ সালের সেপ্টেম্বর থেকে এই স্ল্যাব কার্যকর ছিল। আর কমিশন ২০০৭ সাল থেকে কার্যকরি। যদিও আমাদের অনেক আগেই এই স্ল্যাব ভাঙা উচিত ছিল। তবে নীতিগত সিদ্ধান্ত যেটা হয়েছে, ৩টার পরিবর্তে ৬ থেকে ৭টি স্ল্যাব করা হবে। আগে ৪ টাকা ২৯ পয়সা থেকে সরাসরি ৭ টাকা ৮৯ পয়সার অনেক বড় একটি পার্থক্য ছিল। এ ধরণের জাম্প যাতে না থাকে এজন্য এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবের পার্থক্য কম হবে। স্ল্যাবের সুবিধা প্রত্যাহার করা হয়েছে ৩শ’র ওপরে। এই অবস্থায় থাকলেও গ্রাহক কিছুটা স্বস্থি পাবে। আর যদি স্ল্যাবের সুবিধা পুন:বহাল করা হয় তাহলে বিল কমবে, রেট বাড়বে।’
এর আগে ২৬ জুলাই বিকালে বিইআরসি’র কার্যালয়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। বিদ্যুতের কারিগরি মূল্যায়ন ও বিদ্যুতের দাম নিয়ে নতুন প্রস্তাব কমিশনে আসায় সব দিক বিবেচনা করে পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে জানিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিইআরসি।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা ও ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর করা হয়। সে অনুসারে বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুৎ বিক্রি হচ্ছে ৪ টাকা ২ পয়সায়। আর খুচরা গ্রাহকদের ১শ’ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৩ টাকা ৫ পয়সা; ১শ’ থেকে ৪শ’ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ইউনিট প্রতি ৪ টাকা ২৯ পয়সা এবং ৪শ’ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম দিতে হচ্ছে।
ভর্তুকি কমাতে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য গত জুন মাসের শেষের দিকে বিইআরসি’তে প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি’র স্টাফ কমিটি গত ১৬ জুলাই জানায়, পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বা প্রতি ইউনিটে ৮৮ পয়সা বাড়ানো হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমে আসবে।
(এইচবিএস, আগষ্ট ২৮,২০১২)
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।