হাসিব বিন শহিদ
ঢাকা: সেপ্টেম্বর মাসের মধ্যেই ফের বাড়ছে গ্যাসের দাম। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বিইআরসি’র সদস্য ড. সেলিম মাহমুদ প্রাইম খবরকে বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবটি আমাদের কাছে পেন্ডিং রয়েছে। এখনো মূল্য বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি সেপ্টেম্বরের মধ্যেই আমরা সুরাহা করবো।’
তবে কমিশন আগেই জানিয়েছে, মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত যে দিনই আসুক আর যাই আসুক ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করা হবে। অর্থাৎ জুলাই মাস থেকে শিল্প, বাণিজ্যিক ও সিএনজিসহ (আবাসিক ছাড়া) ৮টি খাতে গ্যাসের নতুন মূল্য কার্যকর হবে।
আবাসিক ছাড়া অন্যান্য আট খাতে গড়ে ৩৪ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করর্পোরেশন (পেট্রোবাংলা)। প্রস্তাবে পেট্রোবাংলা শিল্প-কারখানায় ক্যাপটিভ পাওয়ারে ব্যবহৃত গ্যাসের দাম একশ’ ভাগ; রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা; ক্যাপটিভ পাওয়ারের বর্তমান দর ৪ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে প্রতি ঘনমিটার ৯ টাকা ৮৯ পয়সা করার প্রস্তাব করেছে। শিল্প-কারখানায় বর্তমান দর প্রতি ঘনমিটার ৫ টাকা ৮৬ পয়সা থেকে ১ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৭ টাকা ৭৭ পয়সা; সিএনজি গ্যাস ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা; সার কারখানায় ২ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮৩ পয়সা; বিদ্যুৎ উৎপাদনে ২ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৭ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বণিজ্যিক খাতে সরবরাহকৃত গ্যাসের বর্তমান মূল্য ৯ টাকা ৪৭ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৩৬ পয়সা, চা-বাগানে ব্যবহৃত গ্যাস ৬ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৬ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালে বিইআরসি সব ধরণের গ্যাসের মূল্য ১১ দশমিক ২২ শতাংশ বাড়িয়েছিল। এছাড়া গত বছরে দু’দফায় সিএনজির দাম বাড়িয়ে প্রতি ঘনমিটারে ৩০ টাকা করা হয়।
পেট্রোবাংলা সূত্র জানায়, বর্তমানে দেশে ২৫টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে উৎপাদনরত গ্যাস ক্ষেত্রর সংখ্যা ১৯টি। এসব গ্যাস ক্ষেত্রের মোট ৮৪টি কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২২শ’ ১ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা হচ্ছে। বর্তমানে দৈনিক গড়ে ২৫শ’ এমএমসিএফডি গ্যাসের চাহিদার প্রেক্ষিতে ২শ’ ৬০ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি রয়েছে। এছাড়া মোট উৎপাদিত গ্যাসের ৪২ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে; ১৭ শতাংশ শিল্পে; ১৬ শতাংশ ক্যাপটিভ পাওয়ারে; ১২ শতাংশ গৃহস্থলীতে; ৭ শতাংশ সার-কারখানায়; ৫ শতাংশ সিএনজিতে; ১ শতাংশ বাণিজ্যিক এবং দশমিক ১ শতাংশ চা-বাগানে ব্যবহৃত হচ্ছে।
(এইচবিএস/আগষ্ট ২৯,২০১২)
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।