হাসিব বিন শহিদ, প্রাইমখবর
ঢাকা: শিল্পায়নের সাথে পাল্লা দিয়ে এগুতে পারছে না আমাদের দেশের প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। ফলে প্রয়োজনের তুলনায় গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে।আগেও ঘাটতি ছিল ৫’শ মিলিয়ন ঘনফুট,উৎপাদন বাড়ার পরও ঘাটতির পরিমান একই আছে। তবে আশার কথা হচ্ছে, ঘাটতি মোকাবেলায় বাপেক্স দেশের বিভিন্ন এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর প্রাইমখবরকে জানান, বিভিন্ন সেক্টরে প্রবৃদ্ধিতে জ্বালানির চাহিদা বাড়ায় গ্যাসের চাহিদাও বেড়েছে। যে সময় আমরা ১৭শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করেছি তখনো ঘাটতি ছিল ৫শ’। এখন আমরা উৎপাদন করছি ২২শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস। এরপরও যদি ৫শ’ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। এই ব্যবধানের অর্থ হলো অন্যান্য সেক্টরেরও প্রবৃদ্ধি বেড়েছে।
তিনি আরও বলেন, দেশে নতুন নতুন শিল্প কারখানা হচ্ছে, সেই সাথে প্রচুর পরিমান পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। আমরা ওদের সাথে সমান তালে চলতে পারছি না, এটা ঠিক। এর কারণ, একমাত্র জ্বালানি (প্রাকৃতিক গ্যাস) যেটা আমরা ব্যবহার করছি, এই গ্যাসের উৎপাদন করছে সরকারের একটি মাত্র সেক্টর ।
পেট্রোবাংলা সূত্র জানায়, গ্যাসের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাপেক্স দেশের বিভিন্ন এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং ওই সব গ্যাসক্ষেত্রের বেশ কয়েকটি ইউনিট থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যুক্তও করা হচ্ছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে দেশের ২৫তম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। অক্টোবর-নভেম্বরের দিকে এই কাজ শেষ হবে পেট্রোবাংলা জানিয়েছে। এদিকে বাপেক্স গত ১০ অক্টোবর সুনেত্র গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে। সুনামগঞ্জ ও নেত্রকোনা এ দুই জেলার প্রায় চারটি উপজেলা জুড়ে গ্যাসক্ষেত্রটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। দুই মাসের মধ্যে কূপ খননের কাজ শেষ হবে।
পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স এ পর্যন্ত তিনটি ক্ষেত্রে গ্যাসের সন্ধান পেয়েছে। বাপেক্স প্রথমে ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে, পরবর্তীতে ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় এবং ২০১১ সালের ২৮ আগস্ট নোয়াখালীর সাদুল্যাপুরে গ্যাসক্ষেত্রর সন্ধান পায়। বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গড়ে ৩০ এমএমসিএফডি, সালদানদী গ্যাসক্ষেত্র থেকে ২০ এমএমসিএফডি এবং সাদুল্যাপুর গ্যাসক্ষেত্র থেকে ১০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
পেট্রোবাংলা সূত্র আরও জানায়, বর্তমানে দেশে ২৫টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে উৎপাদনরত গ্যাস ক্ষেত্র হচ্ছে ১৯টি। এসব গ্যাস ক্ষেত্রের মোট ৮৪টি কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২২শ’ ১ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা হচ্ছে। দৈনিক গড়ে ২৭শ’ এমএমসিএফডি গ্যাসের চাহিদার প্রেক্ষিতে ৫’শ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি রয়েছে। এছাড়া মোট উৎপাদিত গ্যাসের ৪২ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে; ১৭ শতাংশ শিল্পে; ১৬ শতাংশ ক্যাপটিভ পাওয়ারে; ১২ শতাংশ গৃহস্থলীতে; ৭ শতাংশ সার-কারখানায়; ৫ শতাংশ সিএনজিতে; ১ শতাংশ বাণিজ্যিক এবং দশমিক ১ শতাংশ চা-বাগানে ব্যবহৃত হচ্ছে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।