somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যাসের সরবরাহ কম থাকায় লোডশেডিং

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিব বিন শহিদ, প্রাইমখবর

ঢাকা: গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পূর্ণ ক্ষমতা অনুসারে বিদ্যুতের উৎপাদন সম্ভব হচ্ছে না। ফলে পূর্বের তুলনায় কম হলেও লোডশেডিং পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে পিডিবি’র পরিচালক (গণসংযোগ) সাইফুল হাসান চৌধুরী প্রাইমখবরকে বলেন, ‘চাহিদা ও উৎপাদনের ফারাক থাকায় বর্তমানে কিছু লোডশেডিং করা হচ্ছে। গ্যাসের সরবরাহ কম থাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেগুলোতে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্ষমতা অনুসারে বিদ্যুৎ উৎপাদন করা গেলে লোডশেডিং কভার করা সম্ভব ছিল।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে দিনে এক ঘন্টা ও রাতে এক ঘন্টা লোডশেডিং করা সম্ভব। কেননা আমাদের তেলের মেশিন ও গ্যাসের মেশিন রয়েছে। লোডশেডিং দুই ঘন্টা রাখার সেই চেষ্টাই চালাচ্ছে পিডিবি।’
রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এখনো বিদ্যুৎ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পিডিবি সূত্রে জানায়, বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনের ৭৬ দশমিক ৭৪ শতাংশ ব্যবহৃত হচ্ছে গ্যাস। অর্থাৎ সাড়ে ৪ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহৃত হচ্ছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে পিডিবি তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত ৪ আগষ্ট ছয় হাজার তিনশ’ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়ে পিডিবি।

জানা যায়, অর্থ-মন্ত্রণালয় গত রমজান মাসের পুরোটা সময় যথাসম্ভব লোডশেডিং না করার জন্য পিডিবি’কে পাঁচশ’ কোটি টাকার একটি তহবিল দিয়েছিল। যাতে উচ্চমূল্যে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল কিনে ভর্তুকি দিয়ে ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে বিক্রি করতে পারে এবং এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে লোকসান দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছানোর খরচ সামলানো যায়। এ তহবিলের ফলে দেশে জুলাইয়ের শেষ দিক থেকে আগষ্টের শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিলো। পিডিবি’র তথ্যানুসারে বর্তমানে বিদ্যুতের চাহিদা ৬ হাজার দুইশ’ মেগাওয়াট এবং উৎপাদন ৫ হাজার আটশ’ মেগাওয়াটের কিছু বেশি। ঘাটতি সাড়ে তিনশ’ মেগাওয়াটের কাছাকাছি।

(এইচ বি এস/সেপ্টেম্বর ৮,২০১২)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×